কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৭ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার ভয়ে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিচ্ছে না জাপান 

ইসরায়েলি হামলায় ঘরবাড়ি হারিয়ে রাস্তায় আশ্রয় নিয়েছেন ফিলিস্তিনিরা। ছবি: রয়টার্স
ইসরায়েলি হামলায় ঘরবাড়ি হারিয়ে রাস্তায় আশ্রয় নিয়েছেন ফিলিস্তিনিরা। ছবি: রয়টার্স

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার ভয়ে জাপান এখনই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে না। এর মাধ্যমে ইসরায়েলেরও চক্ষুশূল হতে চাইছে না। গত বুধবার জাপানি সংবাদমাধ্যম আসাহির এক প্রতিবেদনে সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। তবে সরকারি ওই সূত্রটির পরিচয় গোপন রাখা হয়েছে। খবর রয়টার্স

চলতি মাসে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশ জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে। এর ফলে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের ওপর আরও চাপ সৃষ্টি করবে।

আসাহির প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি ও ইসরায়েলের মধ্যে সংকট সমাধানে দ্বিরাষ্ট্র গঠনে আগামী ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে আলোচনা হবে। এতে অংশ নেবেন না জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা।

গত সপ্তাহে জাপানের সংবাদ সংস্থা কিয়োডোর প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি না দিতে কূটনৈতিকভাবে একাধিক চেষ্টা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারোট ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে জোরালো আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়ায়া বলেন, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে জাপান উপযুক্ত সময় এবং পরিস্থিতির ওপর নজর রাখছে।

তবে গত শুক্রবার জাপান ১৪২টি দেশের সঙ্গে জাতিসংঘের এক বৈঠকে দ্বিরাষ্ট্র গঠনের পক্ষে ভোট দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১০

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১১

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১২

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১৩

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৪

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৫

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৬

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৭

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৯

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

২০
X