কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মরক্কোয় নিহত বেড়ে আড়াই হাজার

শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত মরক্কোর একটি এলাকা। ছবি : সংগৃহীত
শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত মরক্কোর একটি এলাকা। ছবি : সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৪৯৭ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি বেড়েছে আহতের সংখ্যাও। এ ঘটনায় এখনো পর্যন্ত ২ হাজার ৪৭৬ জন আহত হওয়ার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

সোমবার (১০ সেপ্টেম্বর) মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

গত শুক্রবার শত বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হয় মরক্কো। এ ভূমিকম্পে ব্যাপক হতাহতের পাশাপাশি অ্যাটলাস পর্বতমালার আশপাশে বিভিন্ন ঐতিহাসিক ভবন এবং ইট ও মাটির তৈরি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

এ দুর্যোগে তিন লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল অ্যাটলাস পর্বতমালার ওকাইমেডিনের স্কি রিসোর্টের কাছে। এ জায়গাটি দেশের চতুর্থ বৃহত্তম শহর মারাকেশ থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই মারাকেশ শহরই।

ভূমিকম্পের দুদিন পার হলেও এখনো ঘরে ফিরতে পারছেন না অনেক মানুষ। ভূমিকম্পপরবর্তী আফটারশকের বিষয়ে সতর্কতা জারি থাকায় তাদের সড়কে খোলা আকাশের নিচে রাতযাপন করতে হচ্ছে বাসিন্দাদের।

যেকোনো প্রাকৃতিক দুর্যোগের প্রথম ৭২ ঘণ্টা জীবিতদের উদ্ধারের ‘সুবর্ণ সময়’। এ কথা মাথায় রেখেই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উদ্ধারকাজ করছেন উদ্ধারকর্মীরা। তাদের লক্ষ্য একটাই যত দ্রুত সম্ভব ধ্বংসস্তূপের নিচে আটকেপড়া ও আহতদের উদ্ধার করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১০

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১১

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১২

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৩

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৪

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৫

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৬

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৭

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৮

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১৯

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

২০
X