কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

উত্তেজনার মধ্যে ইসরায়েলে সামরিক বিমান পাঠানোর আদেশ দক্ষিণ কোরিয়ার

দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনীর বিমান। পুরোনো ছবি
দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনীর বিমান। পুরোনো ছবি

ইসরায়েলের হঠাৎ সামরিক বিমান পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া। লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর দেশটির প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল সামরিক বিমান পাঠানোর আদেশ দেন।

বুধবার (০২ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্সের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল উত্তেজনা বাড়ার সাথে সাথে ইসরায়েল এবং এই অঞ্চলের অন্যান্য দেশ থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে সামরিক বিমান মোতায়েন করার নির্দেশ দিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, এ অঞ্চলে দক্ষিণ কোরিয়ার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছেন।

এর আগে বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েল ও লেবাননে থাকা নাগরিকদের যে কোনো উপায়ে দেশে ফেরার আহ্বান জানায়।

এদিকে ইরানের মুহুর্মুহু মিসাইল হামলার রেশ কাটতে না কাটতেই এবার লেবানন থেকে বৃষ্টির মতো উত্তর ইসরায়েলে রকেট ছোড়া হয়েছে। এতে বেশ কয়েকজন হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, বুধবার (২ অক্টোবর) সকালে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে নিক্ষেপ করা হয় ৫০টি রকেট। গালিলির উঁচু এবং পশ্চিমাঞ্চলের শহরগুলোয় বেজে ওঠে সাইরেন।

এর আগে মঙ্গলবার রাতে ইসরায়েলি গুপ্তহত্যার পাল্টা জবাব হিসেবে দেশটিতে ১৮০ টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এর কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে নেতানিয়াহু প্রশাসন। এরইমধ্যে লেবানন থেকেও ছোড়া হলো ৫০টি রকেট।

এদিকে লেবাননে স্থল হামলা শুরুর পর ইসরায়েলের পদাতিক বাহিনী প্রথমবারের মতো মুখোমুখি প্রতিরোধের সম্মুখীন হয়েছে। বুধবার (২ অক্টোবর) ভোরে ওদাইসেহ শহরে অনুপ্রবেশ করার চেষ্টাকালে লেবাননের যোদ্ধারা তাদের গতিরোধ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে ব্যাপক যুদ্ধ চলছে।

এ ব্যাপারে একটি সংবাদ বিজ্ঞপ্তি আলজাজিরার কাছে পাঠিয়েছে হিজবুল্লাহ। অঞ্চলটিতে থাকা সাংবাদিকরাও যুদ্ধের আঁচ পাচ্ছেন। হিজবুল্লাহ দাবি করেছে, এখন পর্যন্ত লড়াইয়ে তারা সুবিধাজনক অবস্থানে থেকে জয়ের পথে। ইসরায়েলি পদাতিক বাহিনী বাধ্য হয়েছে পিছু হটতে এবং তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১০

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১১

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১২

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৩

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৪

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৫

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৬

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৮

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

২০
X