কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ১১:০০ এএম
অনলাইন সংস্করণ

চীনে ভূমিকম্প, আহত ২১

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ শানডংয়ে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে ২১ জন আহত এবং ১২৬টি ভবন ধসে পড়েছে।

আজ রোববার (৬ আগস্ট) চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

চীনা ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, গতকাল রাত ২টা ৩৩ মিনিটে দেঝো শহরের পিংইয়ুয়ান কাউন্টিতে এই ভূমিকম্প অনুভূত হয়। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

আরও পড়ুন : ভিসা ছাড়াই ঢুকতে দেবে চীন!

এদিকে ভূমিকম্পের পরপর বেশ কয়েকটি রুটে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে চীন রেলওয়ে গ্রুপ। এর মধ্যে বেইজিং-সাংহাই এবং বেইজিং-কাউলুন রুটে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।

বার্তা সংস্থা সিনহুয়া বলছে, বেইজিং, তিয়ানজিন এবং ক্যাংঝোর ২০টির বেশি ট্রেন বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া শিজিয়াজুয়াং-জিনান হাই-স্পিড রেলওয়ের প্রায় ৩০টি ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে।

উদ্ধার ও সম্ভাব্য ঝুঁকি নিরূপণ করতে জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X