কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

চীন সফরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট, যা নিয়ে আলোচনা হবে

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস (বাঁয়ে) ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস (বাঁয়ে) ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

চার দিনের সফরে চীনে পৌঁছেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকালে রাজধানী বেইজিংয়ে পৌঁছান তিনি। সেখানে তিনি ইসরায়েল-ফিলিস্তিন শান্তি বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিজিটিএনের বরাত দিয়ে আলজাজিরা এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, সফরকালে আব্বাস চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে। তারা ফিলিস্তিনের উন্নয়নবিষয়ক আলোচনার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে কথা বলবেন। আব্বাস চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও দেখা করবেন বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন গত সপ্তাহে বলেছিলেন, ‘ফিলিস্তিনের নেতা চীনের জনগণের একজন পুরোনো এবং ভালো বন্ধু। ফিলিস্তিনিদের জাতীয় অধিকার পুনরুদ্ধারের বিষয়কে চীন সব সময় দৃঢ়ভাবে সমর্থন করে আসছে।’

গত ডিসেম্বরে চীন ও আরব রাষ্ট্রের শীর্ষ সম্মেলনের জন্য সৌদি আরব ভ্রমণ করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে তিনি মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করেন এবং ফিলিস্তিনের সমস্যার টেকসই সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন।

এ সপ্তাহে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিলিস্তিনি কর্মকর্তা আব্বাস জাকি বলেন, ‘চীন ও ফিলিস্তিনিরা ভাইয়ের চেয়েও ঘনিষ্ঠ বন্ধু।’

তিনি আরও বলেন, ‘গত বছর চীন-আরব সম্মেলনের পর চীন মধ্যপ্রাচ্যের বিষয়ে আরও বেশি সম্পৃক্ত হয়েছে দেখে আমি খুবই আনন্দিত।’

মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা চালিয়ে আসছে বেইজিং। এর আগে গত মার্চে সৌদি আরব ও ইরানের মধ্যে সমঝোতায় বড় হাত ছিল চীনের, যা দীর্ঘদিন ধরে চলে আসা মার্কিন প্রভাবকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১০

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১১

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১২

আ.লীগ নেতা কারাগারে

১৩

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৪

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৫

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৬

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৭

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৮

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৯

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

২০
X