কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ কোরিয়ায় ‘দ্বিতীয় অভ্যুত্থানের’ অভিযোগ বিরোধীদের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়াপন্থি কমিউনিস্ট শক্তির হাত থেকে দেশ রক্ষার কথা বলে মঙ্গলবার (৩ ডিসেম্বর) হঠাৎ সামরিক আইন জারি করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। তবে পার্লামেন্টের বিরোধীদলসহ জনসাধারণের প্রবল চাপের মুখে আবার সেই সামরিক আইন প্রত্যাহারে বাধ্য হন তিনি।

সামরিক আইন জারির ব্যর্থ প্রচেষ্টার পর ইওলকে রাষ্ট্রেরে শীর্ষ পদ থেকে সরানোর ব্যাপারে একজোট হয় রাজনৈতিক দলগুলো। এমনকি প্রেসিডেন্টকে পদত্যাগের আহ্বান জানায় তার নিজ দলের শীর্ষ নেতারাও।

শুক্রবার সবাইকে সতর্ক করে ক্ষমতাসীন দলের প্রধান হান ডং-হুন বলেন, প্রেসিডেন্ট ইওল দেশের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছেন। তিনি আরও বলেন, এখনো ‘ভয়ঙ্কর ঝুঁকি’ আছে কারণ, প্রেসিডেন্ট আবারও বেসামরিক শাসনকে ধ্বংস করতে পারেন। পার্লামেন্টে প্রেসিডেন্টের অভিশংসন প্রস্তাব তোলা হবে জানিয়ে তিনি বলেন, প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবে প্রয়োজনীয় সংখ্যক আইনপ্রণেতা সমর্থন দিতে প্রস্তুত রয়েছেন।

এরমধ্যে শুক্রবার হঠাৎই টেলিভিশনের পর্দায় হাজির হন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ক্ষমা প্রার্থনা করেন তিনি। প্রেসিডেন্ট ক্ষমা চাওয়ার পর তার বিরুদ্ধে পার্লামেন্টে অভিশংসন প্রস্তাব পিছিয়ে দেন স্পিকার। ধারণা করা হচ্ছে, ক্ষমতাসীন দল হয়ত ইয়োলের পদত্যাগের দাবি থেকে সরে আসতে যাচ্ছে।

এদিকে আজ সোমবার, দক্ষিণ কোরিয়ার বিরোধীরা ক্ষমতাসীন দলকে ক্ষমতায় আঁকড়ে ধরে একটি ‘দ্বিতীয় অভ্যুত্থান’ করার এবং প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে সামরিক আইন ঘোষণার জন্য অভিশংসন করতে অস্বীকার করার অভিযোগ করেছে।

সিউল থেকে এএফপি জানিয়েছে, ডেমোক্রেটিক পার্টির ফ্লোর লিডার পার্ক চ্যান-ডে অবিলম্বে ক্ষমতাসীন দলকে এটি বন্ধ করার আহ্বান জানিয়ে বলেছেন, ‘তারা যেভাবেই এটিকে ন্যায়সঙ্গত করার চেষ্টা করুন না কেন, সারমর্মটি অপরিবর্তিত থাকে : এটি একটি বেআইনি, দ্বিতীয় বিদ্রোহ এবং অসাংবিধানিক দ্বিতীয় অভ্যুত্থান প্রক্রিয়া।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১০

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১১

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১২

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৩

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৪

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৫

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৬

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৭

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৮

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৯

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

২০
X