কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার হয়ে লড়তে আরও সহস্রাধিক সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া

সতর্ক অবস্থানে সেনাদের একটি দল। ছবি : সংগৃহীত
সতর্ক অবস্থানে সেনাদের একটি দল। ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়তে উত্তর কোরিয়া চলতি বছর সহস্রাধিক অতিরিক্ত সেনা পাঠিয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ দাবি করেছে। সিউল-ভিত্তিক ইয়োনহাপ নিউজের বরাতে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা দাবি করেছেন, উত্তর কোরিয়া রাশিয়াকে সমর্থন অব্যাহত রেখেছে। এর অংশ হিসেবে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে রাশিয়ায় ১,০০০ এরও বেশি সামরিক কর্মী পাঠিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইয়োনহাপ নাম প্রকাশে অনিচ্ছুক একজন সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এটা বোঝা যাচ্ছে যে উত্তর কোরিয়া রাশিয়ায় আরও অতিরিক্ত সেনা পাঠানোর প্রস্তুতিও নিচ্ছে।

অন্য একজন কর্মকর্তার মতে, সেনাদের বর্তমান অবস্থান অজানা। কারণ উত্তর কোরিয়ার উত্তর-পূর্ব বন্দর চোংজিন এবং নিকটবর্তী নাজিন এলাকা ছেড়ে যাওয়ার পরে দক্ষিণ সেনাবাহিনী তাদের গতিবিধি আর ট্র্যাক করতে পারে না।

দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা পূর্বে দুটি সীমান্ত এলাকাকে উত্তর কোরিয়া থেকে রাশিয়ায় সরবরাহ এবং সেনা পাঠানোর স্থান হিসেবে উল্লেখ করেছেন।

সিউলের মতে, পিয়ংইয়ং অক্টোবর থেকে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় ফ্রন্টলাইন অঞ্চল কুরস্কে প্রায় ১১,০০০ সৈন্য মোতায়েন করেছে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধে প্রায় ৪,০০০ সৈন্য হতাহত হয়েছে বলে জানা গেছে। তাদের দাবি, ড্রোন ও আধুনিক যুদ্ধ সরঞ্জামে অভ্যস্ত না হওয়ায় যুদ্ধক্ষেত্রে সহজেই উত্তর কোরিয়ার সেনারা নাস্তানাবুদ হচ্ছে।

এবারও রাশিয়ায় পাঠানো অতিরিক্ত সৈন্যদের কুরস্কে মোতায়েন করা হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

তবে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সর্বশেষ সেনা প্রেরণের বিষয়টি নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন, মন্ত্রণালয় উত্তর কোরিয়ার সামরিক কার্যকলাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পরে বিস্তারিত জানানো হবে।

গত বছরের শেষ দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলে তিন হাজারের বেশি উত্তর কোরিয়ার সৈন্য নিহত ও আহত হয়েছে। পিয়ংইয়ং মস্কোর সেনাবাহিনীর জন্য আরও সেনা ও সরঞ্জাম পাঠাতে পারে। তিনি বলেন, ‘উত্তর কোরিয়ার রাশিয়ান সেনাবাহিনীতে অতিরিক্ত সৈন্য এবং সামরিক সরঞ্জাম পাঠানোর আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমাদের এই বিষয়ে কার্যকর প্রতিক্রিয়া দেখাতে হবে।’ জেলেনস্কির আশঙ্কার মধ্যেই রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা প্রেরণের খবর এলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১০

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১১

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১২

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৩

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৪

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১৫

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১৬

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১৭

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১৮

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৯

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

২০
X