কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-দ. কোরিয়ার মহড়ার আগমুহূর্তে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উ. কোরিয়া

জাপান সাগরে ক্ষেপণাস্ত্রের পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণ করেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ছবি : সংগৃহীত
জাপান সাগরে ক্ষেপণাস্ত্রের পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণ করেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার আগমুহূর্তে জাপান সাগরে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এ সময় ক্ষেপণাস্ত্রের পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণ করেন উত্তরের প্রেসিডেন্ট কিম জং উন।

আজ সোমবার (২১ আগস্ট) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এমন তথ্য প্রকাশ করেছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, জাপান সাগরের পূর্ব উপকূলে অবস্থানরত নৌবাহিনীর একটি জাহাজ থেকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা কার্যক্রম তদারকি করেছেন কিম। তবে এই পরীক্ষা কবে, কখন করা হয়েছে তা জানায়নি কেসিএনএ।

উত্তর কোরিয়া বলছে, এবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষার লক্ষ্য ছিল যুদ্ধজাহাজের যুদ্ধ ক্ষমতা এবং এর ক্ষেপণাস্ত্র ব্যবস্থার গুণাগুণ যাচাই করা। পাশাপাশি প্রকৃত যুদ্ধক্ষেত্রে আক্রমণে সেনাদের সক্ষমতা বৃদ্ধি করা। উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি আগে থেকে ঠিক করে রাখা লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে বলেও জানিয়েছে কেসিএনএ।

উত্তরের ক্ষেপণাস্ত্রে উৎক্ষেপণের বিষয়টি দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে। তবে তারা বলছে, ক্ষেপণাস্ত্রে উৎক্ষেপণ নিয়ে কেসিএনএ অতিরঞ্জিত করে তথ্য উপস্থাপন করেছে।

এদিকে আজ সোমবার উলচি ফ্রিডম গার্ডিয়ান নামে ১১ দিনের গ্রীষ্মকালীন যৌথ সামরিক মহড়া শুরু করার কথা রয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর। এই মহড়ার লক্ষ্য উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলায় নিজেদের সক্ষমতা বাড়ানো।

তবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার বিরোধিতা করে আসছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং বলছে, এসব মহড়ার নামে তাদের দেশে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১০

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১১

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৩

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৪

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৫

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৬

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৭

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৮

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৯

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

২০
X