বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
মুজাহিদুল ইসলাম
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ০৯:০৬ পিএম
আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

ইস্তাম্বুলের মেয়রকে কেন গ্রেপ্তার করা হলো?

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু। ছবি : সংগৃহীত
ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু। ছবি : সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচিত ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে আটক করেছে দেশটির পুলিশ। দুর্নীতি ও সন্ত্রাসী সংগঠনকে সহায়তাসহ একাধিক অভিযোগে বুধবার (১৯ মার্চ) নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তবে তার এ আটক রাজনৈতিক উদ্দেশ্যপ্রোণোদিত বলে দাবি করছে বিরোধীরা।

ইমামোগলুর গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)। এই গ্রেপ্তারকে তারা ‘তুরস্কের পরবর্তী প্রেসিডেন্টের বিরুদ্ধে অভ্যুত্থান’ বলে আখ্যা দিয়েছে।

ইস্তাম্বুলের জনপ্রিয় মেয়র একরেম ইমামোগলুর বিরুদ্ধে এই পদক্ষেপ এমন সময় নেওয়া হলো যখন দেশজুড়ে বিরোধীদের ওপর ধরপাকড় অভিযান চলছে। ইমামোগলুর জনপ্রিয়তা আগামী যেকোনো নির্বাচনে ভালো ফলের ইঙ্গিত দিচ্ছে। এর মাঝেই তাকে আটকের ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে সমালোচকরা অভিযোগ করেছেন।

তবে তুরস্কের সরকার বিরোধীদের আনা এই অভিযোগ অস্বীকার করে বলেছে, দেশের বিচারবিভাগ স্বাধীন। নির্দোষ কাউকেই আটক বা গ্রেপ্তার করা হয়নি। ইস্তাম্বুলের মেয়রের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার তদন্ত চলছে। দুর্নীতি ও সন্ত্রাসবাদের সঙ্গে যোগসূত্রের অভিযোগে তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ধরা হয় একরেম ইমামোগলুকে। দেশটির সংবাদমাধ্যম আনাদলু এজেন্সির জানিয়েছে, ইমামোগলুকে গ্রেপ্তারের পর ইস্তাম্বুলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি চারদিনের জন্য যেকোনো সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

সাম্প্রতিক কিছু মতামত জরিপে ৫৪ বছর বয়সী একরেম ইমামোগলুকে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের চেয়ে এগিয়ে থাকতে দেখা গেছে। তার বিরুদ্ধে বর্তমানে পৃথক দুটি তদন্ত চলছে; যার মধ্যে অপরাধমূলক সংগঠনের নেতৃত্বদান, ঘুষ লেনদেন ও টেন্ডার জালিয়াতির অভিযোগ আছে।

এর আগে মঙ্গলবার (১৮ মার্চ) উচ্চশিক্ষা কাউন্সিলের নিয়মাবলীতে অনিয়মের অভিযোগ তুলে মেয়রের ডিপ্লোমা বাতিল করে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়। ডিগ্রি না থাকায় ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে তার প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা ঝুঁকির মুখে পড়ে গেছে। কারণ, তুরস্কের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট প্রার্থীদের অবশ্যই উচ্চতর শিক্ষার ডিগ্রি থাকতে হবে।

আগামী ২০২৮ সালে তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনের আগে আগামী কয়েক দিনের মধ্যে প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেশটির প্রধান বিরোধী রাজনৈতিক দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) আনুষ্ঠানিকভাবে ইমামোগলুর নাম ঘোষণার কথা রয়েছে।

গত বছরের মার্চে এরদোয়ানের দলকে পরাজিত করে ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হয়েছিলেন ইমামোগলুর। এছাড়া সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী জোটের একজন কার্যকর সংগঠক হিসেবে ভূমিকা রেখেছিলেন তিনি। ওই নির্বাচনে খুব সামান্য ভোটের ব্যবধানে জিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন এরদোয়ান। ফলে এরদোয়ানের পর ইমামোগলুই তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন বলে ধারনা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে ইস্তাম্বুলের দুই মেয়াদের এই মেয়র বলেছেন, তিনি কোনও কিছুতেই হাল ছাড়ছেন না এবং চাপের মুখেও নিজের অবস্থানে অনড় থাকবেন। ইমামোগলুকে গ্রেপ্তারের পর ইস্তাম্বুলে বিক্ষোভের আশঙ্কা করছে এরদোয়ান সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X