কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০৮:৫০ এএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১০:০৯ এএম
অনলাইন সংস্করণ

হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালাল চীন

এটি পারমাণবিক বোমা নয়; নতুন প্রযুক্তির মাধ্যমে চীনের তৈরি একটি 'ক্লিন এনার্জি' বিস্ফোরক। ছবি: সংগৃহীত
এটি পারমাণবিক বোমা নয়; নতুন প্রযুক্তির মাধ্যমে চীনের তৈরি একটি 'ক্লিন এনার্জি' বিস্ফোরক। ছবি: সংগৃহীত

হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালিয়ে বিশ্বকে চমকে দিয়েছে চীন। তবে এই বোমা পারমাণবিক নয়; এটি নতুন প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি 'ক্লিন এনার্জি' বিস্ফোরক।

চীনের রাষ্ট্রীয় জাহাজ নির্মাণ সংস্থা সিএসএসসির ৭০৫ গবেষণা ইনস্টিটিউট বোমাটি তৈরি করেছে। বোমাটির ওজন মাত্র ২ কেজি। এতে ব্যবহৃত হয়েছে ম্যাগনেসিয়াম হাইড্রাইড নামের একটি কঠিন হাইড্রোজেন-ভিত্তিক উপাদান, যা প্রচলিত ট্যাংকের তুলনায় অনেক বেশি হাইড্রোজেন সংরক্ষণ করতে পারে।

পরীক্ষায় দেখা যায়, বিস্ফোরণের সময় উপাদানটি দ্রুত গরম হয়ে হাইড্রোজেন গ্যাস ছাড়ে, যা জ্বলে ১০০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার আগুন তৈরি করে এবং তা প্রায় ২ সেকেন্ড ধরে স্থায়ী হয়—যা টিএনটি বিস্ফোরণের তুলনায় ১৫ গুণ বেশি সময় ধরে চলে।

বিস্ফোরণে তৈরি তাপ সহজেই অ্যালুমিনিয়াম গলিয়ে দিতে পারে এবং বিস্ফোরণের তীব্রতা নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট এলাকায় সমান ধ্বংস ঘটাতে সক্ষম হয়।

জার্নাল অব প্রজেক্টাইলস, রকেটস, মিসাইলস অ্যান্ড গাইডেনস পত্রিকায় প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, পরীক্ষার সময় বোমার ২ মিটার দূরে চাপের পরিমাণ ছিল ৪২৮ দশমিক ৪৩ কিলোপাস্কাল।

বিশ্লেষকরা বলছেন, আমেরিকার তাইওয়ান-সহ দক্ষিণ চীন সাগরে ক্রমবর্ধমান সামরিক উপস্থিতির পরিপ্রেক্ষিতে এই ধরনের উন্নত প্রযুক্তির অস্ত্র চীনকে কৌশলগতভাবে আরও শক্তিশালী করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১০

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১১

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৩

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৪

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৫

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৬

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৭

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৯

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

২০
X