কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ০৯:০৭ এএম
আপডেট : ০৭ জুন ২০২৫, ১০:৫৪ এএম
অনলাইন সংস্করণ

‘নাস্তা করতে’ মুদি দোকানে হাতি, ভিডিও ভাইরাল

হাতির হানা। ভিডিও থেকে নেওয়া ছবি
হাতির হানা। ভিডিও থেকে নেওয়া ছবি

বন্যপ্রাণীরা বনে থাকতেই পছন্দ করে। কিন্তু ক্রমাগত তাদের বিচরণক্ষেত্র ছোট হওয়া এবং মানুষের উৎপাতে নানা সংকটে তারা। বিশেষ করে হাতির মতো বড় প্রাণীরা খাদ্য সংকটে। এ কারণেই হোক বা ভিন্ন স্বাদের লোভে বিশ্বব্যাপী লোকালয়ে হাতিদের হানা দেওয়ার খবর পাওয়া যায়।

এমনই এক ঘটনার ভিডিও থাইল্যান্ডে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, একটি বন্য হাতি থাইল্যান্ডের খাও ইয়াই জাতীয় উদ্যান থেকে বেরিয়ে একটি মুদি দোকানে ঢুকে পড়ে। ক্ষুধার্ত এই হাতিটি ডিম এবং মিষ্টি খাবার শুঁড়ের সাহায্যে টেনে নেয়। মুদি দোকানে হানা দেওয়ার ভিডিওতে হাতিটিকে বেশ শান্ত দেখা গেছে। মনে হচ্ছিল, বুজেশুনেই দোকানটিতে এসেছে সে।

ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের প্রতিবেদনে জানানো হয়, ২৭ বছর বয়সী এই হাতিটির নাম প্লাই বিয়াং লেক। স্থানীয়দের কাছে খাবারের সন্ধানে প্রায়ই উদ্যান থেকে বেরিয়ে আসার জন্য সে পরিচিত। স্থানীয়রা জানিয়েছেন, তাকে প্রায়ই উদ্যানের প্রবেশদ্বার থেকে আধা মাইলেরও বেশি দূরে একটি কোণার দোকানের পাশ দিয়ে হেঁটে যেতে দেখা যায়। কিন্তু গত সোমবার সে সম্ভবত প্রথমবারের মতো দোকানের ভিতরে প্রবেশ করে।

হাতিটি ডিম, শুকনো কলা, একটি স্যান্ডউইচ এবং ৯ ব্যাগ মিষ্টি চালের ক্র্যাকার খেয়ে ফেলে।

স্থানীয়রা উদ্যানের রেঞ্জারদের খবর দেন। তারা দ্রুত এসে তাকে দোকান থেকে বের করে দেয়। বের হওয়ার সময়ও হাতিটি তেমন উগ্র আচরণ বা দোকান ভাঙচুর করেনি।

খাও ইয়াই এলিফ্যান্ট লাভার্স গ্রুপের সদস্যরা দোকানটিকে প্লাই বিয়াং লেকের খাবারের জন্য প্রায় ২৫ ডলার দান করেন। দোকানের মালিক বলেন, তিনি হাতির ওপর রাগ করেননি। কারণ, প্রাণীটি নিশ্চয়ই ক্ষুধার্ত ছিল। যা খেয়েছে তা কেবল তার নাস্তা।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X