কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের ঘোষণা রাশিয়ার

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ছবি : সংগৃহীত
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ছবি : সংগৃহীত

অন্য দেশকে পরোয়া না করে রাশিয়া উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি এ কথা বলেছিলেন বলে জানিয়েছে রুশ সরকারি বার্তা সংস্থা তাস।

পেসকভ বলেন, পিয়ংইয়ংয়ের সঙ্গে আমাদের নিজস্ব সম্পর্ক রয়েছে। উত্তর কোরিয়া আমাদের প্রতিবেশী হওয়ায় আমরা এই সম্পর্ককে মূল্য দিই। অন্যান্য দেশের মতামত নির্বিশেষে তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন আমরা অব্যাহত রাখব।

উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে—মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সাম্প্রতিক এমন অভিযোগের জবাবে এসব কথা বলেছেন পেসকভ।

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন রাশিয়া সফর করবেন কি না এ বিষয়ে আমাদের বলার কিছু নেই। আগে যেমন বলার কিছু ছিল না, তেমনি এখনো আমাদের বলার কিছু নেই।

কয়েক দিন আগে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস খবরে জানায়, চলতি মাসে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো সফরের পরিকল্পনা করছেন। এ সফরে দুই দেশের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এ প্রতিবেদনের বিষয়ে গত ৫ সেপ্টেম্বর পেসকভকে জিজ্ঞেস করা হলে তখনও তিনি কোনো মন্তব্য করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

১০

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

১১

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

১২

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

১৩

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

১৪

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

১৫

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

১৭

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

১৮

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১৯

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

২০
X