কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৯ এএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ
অনুভূতিতে আঘাত

পোশাক নিষিদ্ধে নতুন আইন করছে চীন

চীনের বিভিন্ন ধরনের পোশাক। ছবি : সংগৃহীত
চীনের বিভিন্ন ধরনের পোশাক। ছবি : সংগৃহীত

জনগণের অনুভূতিতে আঘাত হানে এমন বক্তৃতা ও পোশাক নিষিদ্ধে নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে চীন। এর ফলে বিষয়টি নিয়ে তুমুল সমালোচনার ঝড় উঠেছে। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, নতুন এ আইন গৃহীত হলে দোষীদের জেল ও জরিমানা হতে পারে। ফলে আইনটি কেউ লঙ্ঘন করে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন এ আইনের বিষয়ে সবকিছু স্পষ্ট করা হয়নি। ফলে । সামাজিক যোগাযোগমাধ্যমে এবং আইনজ্ঞরা এর ‘অত্যধিক প্রয়োগ’ এড়াতে আইনের আরও স্বচ্ছতা দাবি করেছেন। এ ছাড়া অনেকেই আইনটিকে বাড়াবাড়ি ও অযৌক্তিক বলে মন্তব্য করেছেন।

নতুন আইনের ধারায় বলা হয়েছে, ‘চীনা জাতির চেতনাকে হেয় করে বা অনুভূতিতে আঘাত করে’ এমন পোশাক পরলে ১৫ দিনের কারাদণ্ড হতে পারে। এ ছাড়া ওই ব্যক্তিকে ৫ হাজার ইউয়ান বা ৬৮০ ডলার জরিমানাও করা হতে পারে।

প্রস্তাবিত ওই আইনে ‘স্থানীয় নায়ক ও শহিদদের নামে কুৎসা রটনা বা অপমান, অপবাদসহ’ তাদের স্মৃতিসৌধের ক্ষতিসাধন নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে যে আইন প্রয়োগকারীরা কীভাবে বুঝবেন কখন জাতির অনুভূতিতে আঘাত করা হচ্ছে!

দেশটির আইন বিশেষজ্ঞরাও এ আইনের অস্পষ্টতার জন্য সমালোচনা করেছেন। তারা বলেছেন, এ আইনের অপব্যবহার হতে পারে। চাইনিজ ইউনিভার্সিটি অব পলিটিকাল সায়েন্স অ্যান্ড ল-এর আইনের অধ্যাপক ঝাও হং বলেন, ‘এ আইনের অস্পষ্টতার কারণে ব্যক্তিগত অধিকারের লঙ্ঘন হতে পারে।’

উল্লেখ্য, দেশটিতে চলতি বছরের মার্চে নাইট মার্কেটে জাপানি সামরিক পোশাকের রেপ্লিকা পরায় পুলিশ তাকে আটক করে। এ ছাড়া বলতি মাসে বেইজিংয়ের এক অনুষ্ঠানে রংধনু ছাপের কাপড় পরা ব্যক্তিদের প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রায় ৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১০

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১১

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১২

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৩

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৪

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৫

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১৬

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১৭

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১৮

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১৯

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

২০
X