কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

১৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি দেখল হংকং

ভারী বৃষ্টিপাতে হংকং শহরের বিভিন্ন রাস্তা, শপিং মল ও মেট্রো স্টেশন প্লাবিত হয়েছে। ছবি : সংগৃহীত
ভারী বৃষ্টিপাতে হংকং শহরের বিভিন্ন রাস্তা, শপিং মল ও মেট্রো স্টেশন প্লাবিত হয়েছে। ছবি : সংগৃহীত

হংকংয়ে ১৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টিপাতে ঘনবসতিপূর্ণ এই শহরের বিভিন্ন রাস্তা, শপিংমল ও মেট্রো স্টেশন প্লাবিত হয়েছে। এমনকি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এবং কর্মীদের বাড়িতে থাকতে বলেছে হংকং কর্তৃপক্ষ। আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

হংকং অবজারভেটরি স্থানীয় সময় রাত ১১টা থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত শহরে ১৫৮ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে। বৃহস্পতিবার রাত থেকে হংকংয়ের প্রধান দ্বীপ কাউলুন ও শহরের উত্তর-পূর্ব অংশে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া ঝড় ও ভারী বৃষ্টির বিষয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া ব্যুরো।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, টানা বৃষ্টিপাতের কারণে শহরের রাস্তাঘাট তলিয়ে গেছে। হংকং শহরের ক্রস হারবার টানেল পানিতে ভেসে গেছে। অন্য এক ভিডিওতে দেখা যায়, স্টেশনে পানির প্রবাহ রুখার চেষ্টা করছেন মেট্রো কর্মীরা।

গত সপ্তাহে টাইফুন হাইকুই আঘাত হানে। এর অবশিষ্ট অংশের সঙ্গে নিম্নচাপের কারণে বৃহস্পতিবার থেকে চীনের গুয়াংডং উপকূলে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। এ ধরনের আবহাওয়া শুক্রবার দুপুর পর্যন্ত থাকতে পারে।

হংকং শহরের নেতা জন লি জানান, তিনি শহরের অধিকাংশ এলাকায় ভয়াবহ বন্যা নিয়ে তিনি উদ্বিগ্ন। এই পরিস্থিতি সামাল দিতে তিনি সরকারের সব বিভাগকে নির্দেশ দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X