কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

এবার চীন সফরে যাচ্ছেন পুতিনের বন্ধু লুকাশেঙ্কো

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। ছবি : সংগৃহীত
বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। ছবি : সংগৃহীত

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো চীন সফরে যাচ্ছেন। রোববার ও সোমবার এই দুদিন তিনি চীন সফর করবেন। রোববার (৩ ডিসেম্বর) বেলারুশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেল্টার বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত লুকাশেঙ্কো। গত জুনের শেষ দিকে রুশ ভাড়াটে সেনাদল ওয়াগনার বিদ্রোহ করে রাজধানী মস্কো অভিমুখে যাত্রা শুরু করেছিল। পরে লুকাশেঙ্কোর মধ্যস্থতায় ওই বিদ্রোহ থেকে সরে আসেন ওয়াগনারপ্রধান।

বেলারুশিয়ান রাষ্ট্রপ্রধানের প্রেস সার্ভিস বলেছে, বেইজিংয়ে লুকাশেঙ্কো ও চীনের প্রেসিডন্টে শি জিনপিংয়ের মধ্যে আলোচনা হবে। তাদের আলোচ্যসূচিতে বাণিজ্য, অর্থনৈতিক, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার মতো বিষয় থাকবে।

এর আগে শি জিনপিংয়ের আমন্ত্রণে গত অক্টোবরে চীন সফর করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তৃতীয় বেল্ট অ্যান্ড রোড (বিআরআই) ইনিশিয়েটিভ সম্মেলনে যোগ দিতে তিনি ওই সম্মেলন করেন।

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে গত মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পুতিনের প্রথম বিদেশ সফরের মধ্যে একটি চীন। এর আগে অক্টোবরের শুরুতে মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান সফর করেছিলেন পুতিন।

চলতি বছরের মার্চে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এর ফলে আইসিসির সদস্য দেশে গেলে পুতিন গ্রেপ্তার হতে পারেন। আইসিসির এমন পদক্ষেপের পর দেশের বাইরে তেমন পা রাখেননি তিনি।

ইউক্রেন যুদ্ধের শুরুর পর থেকে পশ্চিমাদের সমালোচনা সত্ত্বেও মস্কোর সঙ্গে উষ্ণ সম্পর্ক বজায় রেখে আসছে বেইজিং। চীন বলছে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক রেখে তারা আন্তর্জাতিক আইনকানুন লঙ্ঘন করেনি। কেননা যে কোনো দেশের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার অধিকার তাদের আছে। এমনকি ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার সঙ্গে চীনের বাণিজ্যের পরিমাণ আরও বেড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১০

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১১

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১২

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৩

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৪

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৫

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৬

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৭

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৮

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৯

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

২০
X