কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ছোটদের ডায়াপার বানানো কমিয়ে বড়দের জন্য বানাবে জাপান

ছোটদের জন্য ডায়াপার বানানো কমিয়ে বড়দের জন্য বানাবে জাপান। ছবি : সংগৃহীত
ছোটদের জন্য ডায়াপার বানানো কমিয়ে বড়দের জন্য বানাবে জাপান। ছবি : সংগৃহীত

জাপানের একটি ডায়াপার প্রস্তুতকারক কোম্পানি ঘোষণা করেছে, তারা দেশে শিশুদের জন্য ডায়াপার উৎপাদন বন্ধ করবে এবং পরিবর্তে প্রাপ্তবয়স্কদের জন্য ডায়াপার তৈরি করবে। এর আগেও দেশটির বেশকিছু কোম্পানি এধরনের সিদ্ধান্তের কথা জানিয়েছিল। আর এই সিদ্ধান্তের জন্য তারা কারণ হিসেবে দেখাচ্ছে জাপানের জন্মহার হ্রাস এবং বার্ধক্যের সংখ্যা দ্রুত বৃদ্ধিকে।

গত এক দশকেরও বেশি সময় ধরে জাপানে প্রতিবছর প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি ডায়াপারের বিক্রি বৃদ্ধি পাচ্ছে। এমনকি এই সময়ে শিশুদের জন্য তৈরি ডায়াপারের চেয়ে বেশি বিক্রি হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি ডায়াপার। ২০২৩ সালে জাপানে শিশুর জন্মহার হ্রাস পেয়েছে ৫.১ শতাংশ।

এই বছর দেশটিতে মোট ৭,৫৮,৬৩১ টি শিশু জন্মগ্রহণ করে। ১৯ শতকের পর এটিই জাপানে রেকর্ডে সর্বনিম্ন জন্মের সংখ্যা। ১৯৭০ সালে দেশটিতে শিশু জন্মের সংখ্যা ছিল ২০ লক্ষ্যেরও বেশি।

শিশুদের ডায়াপার উৎপাদন বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া কোম্পানি ওজি হোল্ডিংস বলছে, তারা এখন বছরে ৪০০ মিলিয়ন শিশু ডায়াপার তৈরি করে। ২০০১ সালে এই পরিমান ছিল ৭০০ মিলিয়ন। ২০০০ সালের পর থেকেই জাপানে শিশুদের ডায়াপার বিক্রি ক্রমবর্ধমান ভাবে কমছে বলেও জানিয়েছে কোম্পানিটি।

২০১১ সালে, জাপানের সবচেয়ে বড় ডায়াপার নির্মাতা প্রতিষ্ঠান ইউনিচর্ম বলেছিল, তাদের প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি ডায়াপারের বিক্রি শিশুদের ডায়াপারের চেয়েও বেশি।

জাপানে প্রাপ্তবয়স্কদের ডায়াপারের বাজার বাড়ছে এবং ধারণা করা হচ্ছে এর মূল্য ২ বিলিয়ন ডলার সমপরিমাণ। জাপান এখন বিশ্বের অন্যতম বাধ্যক্যপূর্ণ জনসংখ্যার দেশ। দেশটির মোট জনসংখ্যার ৩০ শতাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি। গত বছর, ৮০ বছরের বেশি বয়সীদের অনুপাত প্রথমবারের মতো মোট জনসংখ্যার ১০ শতাংশ অতিক্রম করেছে।

জাপানের জনসংখ্যা বৃদ্ধি না পেয়ে বরং প্রতিবছর তা কমছে। জনসংখ্যা হ্রাস বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতি দেশটির জন্য একটি সংকটে পরিণত হয়েছে। আর এই সংকট সৃষ্টি হয়েছে জাপানে নারীদের সন্তান ধারণের অনাগ্রহ থেকে। সন্তান ধারণে উৎসাহিত করতে নানা ধরনের প্রচেষ্টা চালাচ্ছে জাপান সরকার। কিন্তু এখন পর্যন্ত তা খুব সামান্যই সফলতার মুখ দেখেছে।

বিশেষজ্ঞরা বলছেন, নিম্ন বিবাহের হার এবং কর্মক্ষেত্রে আরও বেশি নারী যোগদান থেকে শুরু করে সন্তান লালন-পালনের বর্ধিত খরচ এ সবই সন্তান গ্রহণে অনিচ্ছুক করে তুলছে জাপানি নারীদের। তবে জাপান একা নয়। হংকং, সিঙ্গাপুর, তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়াতেও শিশু জন্মের হার হ্রাস পাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১০

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১১

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৩

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৪

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৫

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৬

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৭

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৮

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৯

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

২০
X