কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

মিয়ানমারে বিদ্রোহীদের কাছে জান্তার ৯০ সেনার আত্মসমর্পণ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মিয়ানমারে বিদ্রোহীদের কাছে জান্তার ৯০ সেনা আত্মসমর্পণ করেছেন। দেশটিতে চলমান বিদ্রোহীদের সংগ্রামের মধ্যে এ ঘটনা ঘটেছে। রেডিও ফ্রি এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার একটি বিদ্রোহী গোষ্ঠীর কাছে জান্তার ৯০ সেনা আত্মসমর্পণ করেছেন।

স্থানীয় এক বাসিন্দারা জানান, মিয়ানমারে জান্তার সঙ্গে সংগ্রাম চালিয়ে যাওয়া গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম হলো আরাকান আর্মি। এ গোষ্ঠীটি মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্যের মোংডাও টাউনশিপে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এ এলাকাটি বাংলাদেশের সীমান্ত থেকে দক্ষিণে অবস্থিত।

গত নভেম্বর থেকে আরাকান আর্মি এ পর্যন্ত সংগ্রামে জান্তার থেকে রাখাইন রাজ্যের আটটি টাউনশিপ ও উত্তর চিন রাজ্যের একটি শহর দখলে নিয়েছে। তার চলতি মাসের শুরুতে সম্পূর্ণ রাখাইন রাজ্য নিয়ন্ত্রণের জন্য লড়াই শুরুর ঘোষণা দিয়েছে।

জান্তার সেনারা আরাকান আর্মির কাছে এলাকার নিয়ন্ত্রণ হারানোয় বেপরোয়া ‍ও নৃশংস হয়ে উঠেছে। চলতি মার্চ মাসেই তাদের আক্রমণে ৭০ জনের বেশি নিহত হয়েছেন।

পার্শ্ববর্তী গ্রাম তা মান থারের এক বাসিন্দা জানান, রাখাইনের আহ সেই গ্রামের জান্তার ঘাঁটি থেকে ১২০ সেনা পালিয়ে গেছেন। এছাড়া সোমবার বিকেলে সেখানকার ৯০ সেনা আত্মসমর্পণ করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি জানান, সেনাদের এ ঘাঁটি থেকে ৩৫ জন সেনা পালিয়ে গেছেন। এছাড়া বিকেলে আরাকান আর্মি আত্মসমার্পণের নির্দেশ দিলে বাকিরা আত্মসমর্পণ করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহী এ গোষ্ঠীর মুখপাত্র খাইং থু খার মন্তব্য জানতে চেষ্টা করা হলে তিনি এতে সাড়া দেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১০

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১১

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

১২

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

১৩

শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 

১৪

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

১৫

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

১৬

আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল

১৭

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সরকার অগ্রাধিকার দিচ্ছে : সিসিক প্রশাসক

১৮

আপনার কয়টি পুশ-আপ করতে পারা উচিত? বয়স অনুযায়ী তালিকা দেখে নিন

১৯

হাসপাতাল ছাড়লেন সেই শিবির নেতা জিসান

২০
X