কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০২:২৫ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনের ৮ ড্রোন ভূপাতিত করল রাশিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের আটটি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। রোববার (১৬ জুলাই) ক্রিমিয়ার সবচেয়ে বড় শহর সেভাস্তোপলের ওপর এসব ড্রোন ভূপাতিত করা হয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিমিয়াতে মস্কোর নিযুক্ত একজন কর্মকর্তা জানিয়েছেন, রোববার ভোরে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী এবং কৃষ্ণ সাগরে মোতায়েন থাকা রুশ নৌবহর ক্রিমিয়ার বন্দরনগরী সেভাস্তোপলের ওপর আটটি ইউক্রেনীয় ড্রোনকে বাধা দিয়েছে এবং ভূপাতিত করেছে।

সেভাস্তোপলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ বলেছেন, ড্রোন ভূপাতিতের ঘটনায় সেভাস্তোপল শহরে বা সামুদ্রিক এলাকায় কোনো অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি। একটি ড্রোন সমুদ্রের ওপর দিয়ে গুলি করে নামানো হয়। আর পাঁচটি ড্রোন রাশিয়ার ইলেকট্রনিক ওয়ারফেয়ার বাহিনী আটকে দেয় এবং অন্য দুটি ড্রোন উপকূলীয় তীরের বাইরে ধ্বংস করা হয়।

২০১৪ সালে সামরিক অভিযান চালিয়ে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দ্বীপের দখল নেয় রাশিয়া। অবশ্য বিশ্বের বেশিরভাগ দেশ মস্কোর এই দখলদারত্বকে স্বীকৃতি দেয়নি। এ ছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদেমির জেলেনস্কিও ক্রিমিয়াকে রাশিয়ার দখলদারত্ব থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X