কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৪, ০১:০৬ এএম
আপডেট : ২৯ মে ২০২৪, ০৭:১৯ এএম
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ গোষ্ঠীর তালিকা থেকে তালেবানের নাম সরাচ্ছে রাশিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তালেবানকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিতে যাচ্ছে রাশিয়া। তালেবান আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসার তিন বছর পর রাশিয়া এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা রিয়া নভোস্তি এ তথ্য নিশ্চিত করেছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে উদ্ধৃত দিয়ে রিয়া নভোস্তি জানিয়েছে, সম্প্রতি কাজাখস্তান নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তালিকা থেকে তালেবানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মস্কোও সেই সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

ইউক্রেনের সঙ্গে রুশ সংঘাতের মাঝে আফগানিস্তানের শাসকের আসনে থাকা তালেবানকে নিয়ে রাশিয়ার এই পদক্ষেপ কোনো বড় কূটনৈতিক অঙ্কের সূত্রপাত ঘটাবে কি না তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। মস্কো বছরের পর বছর ধরে তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে, একাধিক দফা আলোচনা করেছে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়িয়েছে।

অনেক বিশ্লেষক বলছেন, এই পদক্ষেপটি রাশিয়া ও আফগানিস্তানের মধ্যে কূটনীতিকে আরও জোরদার করতে পারে। তবে তালেবান সরকার ও ‘আফগানিস্তানের ইসলামিক এমিরেট’-এর সরকারি স্বীকৃতির জন্য হয়ত এটি যথেষ্ট হবে না।

এদিকে, রাশিয়া তার ফ্ল্যাগশিপ সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে তালেবান প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানিয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমটি জানিয়েছে।

প্রসঙ্গত, ২০ বছর পর ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তান দখলে নেয় তালেবান। এরপর সেপ্টেম্বর মাসের শুরুতে তালেবান অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম মন্ত্রিসভার ঘোষণা দেয়। তবে সরকার গঠন করলেও বিশ্বের কোনো দেশ এখনোতালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীর্ষ পদে নারীদের না আসার ব্যাখ্যা দিলেন জামায়াত নেত্রী

দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

‘পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি’

অস্ট্রেলিয়ান ওপেন জিতে আলকারাজের নতুন ইতিহাস

জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

তারেক রহমানই এ দেশের প্রধানমন্ত্রী হবেন : টুকু

ময়মনসিংহে হচ্ছে ৩৫ হাজার কোটি টাকার অলিম্পিক কমপ্লেক্স

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার

১০

মুক্তিযোদ্ধা ভাতার টাকা বিতরণ নিয়ে শঙ্কা

১১

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়- রাশমিকা

১২

যেসব জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে

১৩

নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

১৪

সংঘাত এড়াতে ভিন্ন পথে হাঁটছে যুক্তরাষ্ট্র-ইরান

১৫

ঢাকা-৬ উন্নয়নের ভিত্তি গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ইশরাকের

১৬

ইরানে হামলা করলে কী পরিণতি হবে যুক্তরাষ্ট্রের, জানালেন খামেনি

১৭

আপনার আমার সবার অধিকার সমান, হিন্দু ধর্মাবলম্বীদের হাবিব

১৮

প্রিপারেশন বেশ ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৯

বাসে বমি হয়? কীভাবে এটি কাটাতে পারবেন জানুন

২০
X