কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদের দক্ষিণ মেরুর মাটি আনল চীনের নভোযান চ্যাংই-৬

চাঁদে পাঠানো চীনের নভোযান। ছবি : সংগৃহীত
চাঁদে পাঠানো চীনের নভোযান। ছবি : সংগৃহীত

ইতিহাস গড়ল চীন। যে কাজ এর আগে অন্যরা পারেনি, তাই করে দেখিয়েছে দেশটি। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরু থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরে এসেছে চীনের নভোযান চ্যাংই-৬। মঙ্গলবার (২৫ জুন) ইনার মঙ্গোলিয়ার সিজিওয়াং ব্যানার অঞ্চলে অবতরণ করে চীনের এ নভোযান।

চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে ফেরত আসাকে চীন ন্যাশনাল স্পেস অ্যাডমিনিট্রেশনের জন্য বড় সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। মনে করা হচ্ছে, এতে অন্য দেশের মহাকাশ সংস্থা এবং ব্যক্তিগত কোম্পানিও চাঁদ নিয়ে অভিযান বাড়িয়ে দেবে।

চীনের চাঁদ দেবীর নামে নভোযানের নাম দেওয়া হয়েছে চ্যাংই-৬। গেল মে মাসে দক্ষিণ চীনের হাইনান প্রদেশ থেকে উড়ে গিয়েছিল নভোযানটি। পরে নভোযানটি ২ জুন চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। চাঁদের এই অংশ পৃথিবী থেকে কখনো দেখা যায়নি।

দুই দিন ধরে চাঁদের পাথর ও মাটি সংগ্রহ করে মিশনের ল্যান্ডার। এর আগে যুক্তরাষ্ট্র, চীন ও সাবেক সোভিয়েত ইউনিয়ন চাঁদের দৃশ্যমান অংশ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে এসেছিল। তবে চাঁদের দক্ষিণ মেরু থেকে কোনো দেশই নমুনা আনতে পারেনি। চীনের এই মিশনের টার্গেট ছিল চাঁদ থেকে দুই কেজি পর্যন্ত পাথর ও মাটির নমুনা সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে আসা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১০

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১১

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১২

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৩

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৪

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৬

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৭

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৮

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৯

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X