কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনে পৌঁছেছে ভয়ংকর এফ-১৬, এখন কী করবে রাশিয়া

এফ-১৬ যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
এফ-১৬ যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

ইউক্রেনে পৌঁছেছে ভয়ংকর যুদ্ধবিমান এফ-১৬। দীর্ঘ সময়ের প্রশিক্ষণ প্রক্রিয়া শেষে পশ্চিমা মিত্রদের থেকে এ ভয়ংকর যুদ্ধবিমান পেয়েছে তারা। এ যুদ্ধবিমান হাতে পাওয়ায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন মোড় দেখা যেতে পারে বলে মনে করছেন সমরবীদরা। এমন পরিস্থিতিতে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া।

বৃহস্পতিবার (০১ আগস্ট) রাশিয়ার সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, সম্প্রতি ইউক্রেনের হাতে পাওয়া পশ্চিমী এফ-১৬ যুদ্ধবিমান যুদ্ধক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না। এ বিষয়ে কিয়েভকে সচেতন হতে হবে।

ক্রেমলিনের এ বিবৃতি এমন সময় এসেছে যখন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে যে মার্কিনিদের তৈরি করা যুদ্ধবিমানের প্রথম চালান ইউক্রেনে পৌঁছেছে। তবে কোন দেশ থেকে ইউক্রেন এ বিমানের চালান পেয়েছে তা স্পষ্ট জানা যায়নি। তবে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইউক্রেন থেকে সরবরাহ হওয়া যুদ্ধবিমানের সংখ্যা খুব বেশি নয়। ব্লুমবার্গের এমন প্রতিবেদনের জবাবে পেসকভ বলেন, কিয়েভের জন্য কোনো ম্যাজিক পিল নেই, যা তাদের দীর্ঘ সময় ধরে পরিত্রাণ দেবে।

ক্রেমলিন মুখপাত্র বলেন, ধীরে ধীরে এ বিমানের সংখ্যা কমতে থাকবে। কেননা এগুলোকে ভূপাতিত করা হবে। ক্রমবর্ধমান পরিস্থিতিকে এগুলো উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করবে না।

আরটি জানিয়েছে, যুদ্ধবিমানের চালান পাওয়ার বিষয়টি অস্বীকার বা নিশ্চিত কিছুই করেনি কিয়েভ। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দিয়ানা দাভিতয়ান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, বুলগেরিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস, বেলজিয়াম, কানাডা, লুক্সেমবার্গ, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া এবং সুইডেনসহ বেশ কয়েকটি ন্যাটো সদস্য দেশ এফ-১৬ জোট গঠন করেছিল। এ জোট কিয়েভকে আমেরিকান তৈরি যুদ্ধবিমান দেওয়ার পাশাপাশি ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিল।

অন্যদিকে মস্কো বারবার সতর্ক করে আসছে, কিয়েভকে দেওয়া অন্যান্য পশ্চিমা অস্ত্রের ন্যায় যুদ্ধবিমান পরিস্থিতির তেমন পরিবর্তন ঘটাতে পারবে না। রাশিয়ান সামরিক বাহিনী অন্যান্য অস্ত্রের মতো এসব বিমানও ধ্বংস করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১০

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১১

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১২

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১৩

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৪

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৫

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৬

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৭

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১৮

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১৯

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

২০
X