কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ১১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

এবার রুশ নৌঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কৃষ্ণ সাগরের রাশিয়ার অন্যতম প্রধান বন্দর নভোরোসিস্কের কাছের একটি রুশ নৌঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে হামলায় ব্যবহৃত সব ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ শুক্রবার (৪ আগস্ট) ভোরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ক্যাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়ামের বরাতে রয়টার্স জানায়, এ হামলার পরপর বন্দরে সাময়িক সময়ের জন্য সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়।

রাশিয়ার নেটিজেনরা বলছেন, শুক্রবার ভোরে তারা নভোরোসিস্ক বন্দরের কাছে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন। যদি এমনটা হয়ে থাকে তাহলে এটাই রাশিয়ার অন্যতম প্রধান বাণিজ্যিক বন্দরে ইউক্রেনের প্রথম হামলা।

আরও পড়ুন : ইউক্রেনের বন্দর ও শস্য গুদামে রুশ ড্রোন হামলা

ক্যাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম নভোরোসিস্ক বন্দরে ট্যাঙ্কারে তেল লোড করে থাকে। তারা বলছে, হামলায় সব ধরনের জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ হামলায় অবকাঠামোগত কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এমনকি হামলার পর ট্যাঙ্কারে তেল লোডও শুরু হয়ে গেছে।

রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, বন্দরের জরুরি পরিষেবা ও নিরাপত্তা সংস্থাকে বিস্ফোরণের ব্যাপারে অবহিত করা হয়েছে।

গত মাসে শস্যচুক্তি থেকে রাশিয়া সরে যাওয়ার পর কৃষ্ণসাগর ও আশপাশের বন্দরে একের পর এক ড্রোন হামলার ঘটনা ঘটে চলেছে। ২০২২ সালের জুলাইয়ে রাশিয়া-ইউক্রেনের মাঝে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণসাগর শস্যচুক্তি হয়। তবে মেয়াদোত্তীর্ণ হওয়ায় ১৭ জুলাই এ চুক্তি থেকে বেরিয়ে যায় রাশিয়া। রাশিয়ার দাবি, পশ্চিমা বিশ্ব তাদের ওপর শস্য ও সার রপ্তানির বিধিনিষেধ তুলে নিলেই করিডোর পুনরায় চালু করা হবে।

এদিকে রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, আজ শুক্রবার রাশিয়ার ক্রিমিয়ায় ১০টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী। এ ছাড়া ইলেকট্রনিক প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আরও তিনটি ড্রোন প্রতিহত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১০

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৩

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৪

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৫

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৭

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৯

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

২০
X