কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০৮:০৩ এএম
অনলাইন সংস্করণ
ইউক্রেন যুদ্ধ

সৌদির শান্তি সম্মেলনে বিশেষ দূত পাঠাবে চীন

ইউরেশীয় বিষয়ক চীনা বিশেষ দূত লি হুই। ছবি : সংগৃহীত
ইউরেশীয় বিষয়ক চীনা বিশেষ দূত লি হুই। ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ নিয়ে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া শান্তি সম্মেলনে ইউরেশীয়বিষয়ক চীনা বিশেষ দূত লি হুইকে জেদ্দায় পাঠানোর কথা জানিয়েছে চীন। গতকাল (৪ আগস্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, ‘ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানের জন্য গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে চায় চীন।’

এর আগে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছিল, ৫ ও ৬ আগস্ট জেদ্দায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ইন্দোনেশিয়া, মিসর, মেক্সিকো, চিলি, জাম্বিয়াসহ ৩০টি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করতে পারেন। তবে এতে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি।

আরও পড়ুন : রাশিয়াকে ছাড়াই শান্তি সম্মেলনের আয়োজন করছে সৌদি

রয়টার্স বলছে, এ সম্মেলনের সবচেয়ে বড় সাফল্য রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র চীনের যোগদান। যদিও গত জুনে ডেনমার্কের কোপেনহেগেন সম্মেলনে দেশটি যোগদানে বিরত ছিল।

ইউক্রেন ও পশ্চিমা কর্মকর্তারা প্রত্যাশা করছেন, রাশিয়া না থাকায় শান্তি প্রক্রিয়ায় ইউক্রেনের অনুকূলে আন্তর্জাতিক সমর্থন মিলবে।

গত বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, তিনি আশা করছেন সৌদির এই উদ্যোগ একটি শীর্ষ শান্তি সম্মেলনে পরিণত হবে। বিশ্ব নেতারা ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য নীতিমালা গ্রহণ করবে। আর এটা হবে তারই দেওয়া ১০ দফার ওপর ভিত্তি করে।

গত বছর যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের মোট ভূখণ্ডের ছয় ভাগের এক ভাগ দখল করে নিয়েছে রাশিয়া। মস্কোর দাবি, নতুন বাস্তবতা কিয়েভ মেনে নিলেই শান্তি আলোচনা সম্ভব। তবে কিয়েভ বলছে, ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার করার পরই তারা আলোচনার টেবিলে বসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X