কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমার সন্ধান, জার্মানিতে ঘরছাড়া ১৩ হাজার মানুষ

জার্মানির ডুসেলডর্ফে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমার সন্ধান পাওয়ায় বন্ধ করে দেওয়া হয় সড়ক। ছবি: ডয়চে ভেলে
জার্মানির ডুসেলডর্ফে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমার সন্ধান পাওয়ায় বন্ধ করে দেওয়া হয় সড়ক। ছবি: ডয়চে ভেলে

জার্মানির ডুসেলডর্ফে ১৩ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। একটি অবিস্ফোরিত বোমার খোঁজ পাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়।

বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহরটিতে ফেলে যুক্তরাষ্ট্র। কিন্তু তখন তা বিস্ফোরিত হয়নি। এর ওজন প্রায় ৫০০ কিলোগ্রাম। সোমবার রাতে স্থানীয় ফায়ার সার্ভিস এ তথ্য জানায়। খবর ডয়চে ভেলের।

নগর কর্তৃপক্ষ জানান, বোমাটি নিরাপদে অপসারণের কাজ চলছে। ঘটনাস্থল থেকে ৫০০ মিটারের মধ্যে সব সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় বিদ্যালয়ে বাসিন্দাদের আশ্রয় দেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনায় যাতে কেউ হতাহত না হয় এ জন্য সতর্ক ব্যবস্থা নেওয়া হয়।

এ ছাড়া বোমা উদ্ধারের ঘটনায় দূরপাল্লার ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়। আশপাশের বাস ও ট্রামলাইনও বন্ধ রয়েছে।

জার্মানিতে এ ধরনের বোমা উদ্ধারের ঘটনা নতুন নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেশটিতে ব্যাপক হামলা হয়। তখনকার সব বোমা বিস্ফোরিত হয়নি।

যুদ্ধ শেষের ৭৮ বছর পর নির্মাণকাজ বা অন্যকোনো খননকাজের সময় বোমাগুলো দৃশ্যমান হচ্ছে।

২০২০ সালে ফ্রাঙ্কফুটে যুক্তরাজ্যের তৈরি একই ধরনের একটি বোমার সন্ধান মেলে। তখন ১৩ হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

২০২১ সালের ডিসেম্বরে মিউনিখে ভবন নির্মাণকাজের সময় একটি বোমা বিস্ফোরিত হয়। ওই ঘটনায় চারজন আহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

১০

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১১

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১২

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৩

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৪

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৬

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৭

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৮

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৯

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

২০
X