কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মাঝ আকাশে এক হেলিকপ্টারকে অন্যটির ধাক্কা, নিহত ৫

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিনল্যান্ডের ইউরা এলাকায় মাঝ আকাশে দুইটি হেলিকপ্টারের সংঘর্ষে পাঁচজনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। শনিবার এ দুর্ঘটনা ঘটে।

দুটি হেলিকপ্টারই এস্তোনিয়ার রাজধানী তালিন থেকে একসঙ্গে যাত্রা করেছিল এবং ফিনল্যান্ডের পাইকাজারভির দিকে যাচ্ছিল। ফ্লাইট পরিকল্পনা অনুযায়ী, একটি হেলিকপ্টারে ছিল দুইজন আর অন্যটিতে তিনজন।

পুলিশ জানিয়েছে, ইউরা বিমানবন্দরের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। ফিনল্যান্ডের গোয়েন্দা সংস্থার প্রধান পরিদর্শক জোহানেস সিরিলা বলেন, হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচজন প্রাণ হারিয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, নিহতদের মধ্যে বেশ কয়েকজন ব্যবসায়ী ছিলেন। ফিনিশ পত্রিকা ইলতালেহতি এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে, দুর্ঘটনার সময় তিনি একটি হেলিকপ্টারকে অন্যটিকে ধাক্কা দিতে দেখেছেন। পরে একটি দ্রুত গতিতে নিচে পড়ে যায়, আর অন্যটি ধীরে ধীরে মাটিতে আছড়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী আন্টি মারজানেন বলেন, আমি কোনো শব্দ শুনতে পাইনি, শুধু দেখেছি—একটা যেন পাথরের মতো নিচে পড়ে গেল।

ফিনল্যান্ডের কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১০

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১১

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১২

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৩

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৪

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৫

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৬

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৭

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৮

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৯

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

২০
X