কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৫:৩৪ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৫, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ইরান-ইসরায়েল সংঘাতে সামরিক হস্তক্ষেপ করে ফ্রান্সও

ইরানের ড্রোন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি : সংগৃহীত
ইরানের ড্রোন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি : সংগৃহীত

ইরান-ইসরায়েল সংঘাতে সামরিক হস্তক্ষেপ করে ফ্রান্সও। ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর স্বীকারোক্তিতে এমন তথ্য জানা গেছে। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

ফ্রান্স জানিয়েছে, যুদ্ধের সময় ইসরায়েলে যাওয়ার পথে ইরানি ড্রোনগুলোকে ভূপাতিত করেছে তারা। ১২ দিনের যুদ্ধবিরতি হওয়ার আগে ফরাসি সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা ছিল। ইসরায়েলে আক্রমণের জন্য ইরানের পাঠানো ড্রোনগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল তারা।

ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু বলেন, আমি নিশ্চিত করতে পারি যে ফরাসি সেনাবাহিনী গত কয়েক দিনে ইসরায়েলের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরিচালিত বিভিন্ন সামরিক অভিযানের সময় ১০টিরও বেশি ড্রোন আটক করেছে। হয় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য সিস্টেমের মাধ্যমে অথবা আমাদের রাফায়েল যুদ্ধবিমানের মাধ্যমে সেসব ভূপাতিত করা হয়।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে সংসদীয় বিতর্কে লেকর্নু এমন স্বীকারোক্তি দেন।

এক্স-তে একটি পোস্টে বিতর্কের একটি ক্লিপ শেয়ার করে লেকর্নু লিখেছেন, আমাদের সশস্ত্র বাহিনী ইরানের উপর হামলায় অংশ নেয়নি। তবে আমরা বৈধ আত্মরক্ষার জন্য এই অঞ্চলে আমাদের ঘাঁটিগুলো রক্ষা করছি। আমাদের স্থাপনার উপর দিয়ে ইসরায়েলের দিকে যাওয়ার পথে বেশ কয়েকটি ইরানি ড্রোনকে বাধা দিয়েছে।

আইডিএফের মতে, সংঘাতের সময় ইরান ইসরায়েলে প্রায় ৫৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১,০০০ ড্রোন নিক্ষেপ করেছিল। মঙ্গলবার মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে এ সংঘাত শেষ হয়। এখন দুই পক্ষ ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X