কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৮:১৬ এএম
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৮:২৪ এএম
অনলাইন সংস্করণ

ভয়াবহ দাবানলে দিশেহারা গ্রিস, চাইছে সাহায্য

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গ্রিসের রাজধানী এথেন্সের আশপাশসহ বিভিন্ন অঞ্চলে ভয়াবহ দাবানলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। শনিবার (২৭ জুলাই) দেশটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছ থেকে জরুরি সহায়তা চেয়েছে। খবর শাফাক নিউজের।

গত ২৪ ঘণ্টায় মোট ৫২টি দাবানল ছড়িয়ে পড়ে, যার মধ্যে ৪৪টি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস। তবে প্রচণ্ড তাপদাহ এবং প্রবল বাতাস দাবানল নিয়ন্ত্রণে বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে এথেন্সের আশপাশের অ্যাটিকা অঞ্চল ও পেলোপনিস উপদ্বীপে আগুন ছড়িয়ে পড়েছে ভয়াবহভাবে।

গ্রিসের ফায়ার সার্ভিসের মুখপাত্র ভাসিলিওস ভাথ্রাকোগিয়ানিস জানিয়েছেন, আগুনের মুখে কয়েকটি আবাসিক এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বেশ কিছু ঘরবাড়ি পুড়ে গেছে।

দাবানলের সময় চলছে গ্রিসের ইতিহাসের অন্যতম ভয়াবহ তাপপ্রবাহ। শুক্রবার মেসিনিয়ায় তাপমাত্রা ৪৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। শনিবার পশ্চিম গ্রিসের আমফিলোহিয়ায় ৪৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

এই দাবানল নতুন নয়। গত মাসেও উত্তর এজিয়ান দ্বীপ চিওসে দাবানলে প্রায় ৪ হাজার ৭০০ হেক্টর বনভূমি পুড়ে যায়। জুলাইয়ের শুরুর দিকে ক্রিট দ্বীপে দাবানলের কারণে ৫ হাজার পর্যটককে সরিয়ে নিতে হয়েছিল।

পরিস্থিতি ক্রমেই গুরুতর হচ্ছে। ২০২৩ সালে গ্রিসে রেকর্ড পরিমাণ বনাঞ্চল পুড়ে যায় এবং অন্তত ২০ জনের মৃত্যু হয়। প্রায় ১ লাখ ৭৫ হাজার হেক্টর জমি দাবানলে পুড়ে গিয়েছিল বলে জানায় সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোর।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X