কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৯:০৫ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
ফ্রিডম ফ্লোটিলায় ইসরায়েলি বাধা

ইউরোপের বিভিন্ন দেশে সহিংস বিক্ষোভ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে যাত্রা করা ‘গ্লোবাল সমুদ ফ্লোটিলা’ আটকে দিয়েছে দখলদার বাহিনী। এর প্রতিবাদে ইউরোপের বিভিন্ন দেশ বিক্ষোভে উত্তাল। কোথাও কোথাও বিক্ষোভ রূপ নেয় সহিংসতায়। বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করার পাশাপাশি দোকানপাট ও রেস্তোরাঁ ভাঙচুর করেন।

আনাদোলু এজেন্সি, রয়টার্স ও আলজাজিরার খবরে বলা হয়, বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে স্পেনের বিক্ষোভকারীরা বার্সেলোনার বিভিন্ন দোকান ও রেস্তোরাঁর জানালা ভাঙচুর করেন ও ইসরায়েলবিরোধী স্লোগান লিখে দেন। লন্ডনে সংসদ ভবন থেকে ডাউনিং স্ট্রিট পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়েছে। অংশগ্রহণকারীরা ইসরায়েলি হামলায় নিহত শিশুদের ছবি বহন করে অবরোধ প্রত্যাহারের দাবি জানান।

ইতালিতে মিলানের স্টাতালে ও রোমের লা সাপিয়েঞ্জাসহ বিভিন্ন সড়ক দখল করে বিক্ষোভ করেন ফিলিস্তিনপন্থিরা। বলোনিয়ার বিশ্ববিদ্যালয়ে গাড়ির টায়ার ফেলে পথ অবরোধ করা হয়। কোথাও কোথাও বিক্ষোভকারীরা বেশ উগ্র আচরণ করেন।

ইতালির রোমেও বিক্ষোভ হয়েছে। সেখানে চিকিৎসক, নার্স, ফার্মাসিস্টসহ স্বাস্থ্যকর্মীরা অংশ নেন। স্পেনে হাজারো শিক্ষার্থী ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে বিক্ষোভ করেন এবং ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিতের আহ্বান জানান।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেটো কিছু বিক্ষোভকারীর কারণে সৃষ্ট বিশৃঙ্খলার সমালোচনা করেছেন। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন, কেউ কি সত্যিই বিশ্বাস করেন যে ইতালিতে একটি স্টেশন, বিমানবন্দর, মোটরওয়ে অবরোধ করা বা একটি দোকান ধ্বংস করা ফিলিস্তিনি জনগণের জন্য স্বস্তি বয়ে আনবে?

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X