কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে প্রবেশ করেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, কী হতে যাচ্ছে?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলের অবরোধ ভাঙতে ফিলিস্তিনের গাজার উদ্দেশ্যে রওনা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে প্রবেশ করেছে। সেখানে প্রবেশ করেই বহরটি আক্রমণের শিকার হয়। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতভর সেই বহরে হামলা হয়েছে। আরও হামলার আশঙ্কা করছেন স্বেচ্ছাসেবকরা। তাই তারা ‘জীবনের শেষ’ সংবাদ সম্মেলন ডেকেছেন।

আল জাজিরা জানায়, ফিলিস্তিনের গাজা থেকে ১৫০ নটিক্যাল মাইল (২৭৮ কিমি) দূরে অবস্থান করছে বহরটি। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, তাদের নৌবহর গাজার খুব কাছে। সেখানে পূর্ববর্তী নৌবহরগুলো ইসরায়েলি বাহিনী দ্বারা আক্রমণের শিকার হয়েছিল। এমনই বড় আক্রমণের আশঙ্কা করা হচ্ছে।

জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ এবং কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেট্টো দাবি করেছেন, ফ্লোটিলাকে অক্ষত অবস্থায় চলতে দেওয়া হোক। যদিও তাদের দাবি কতটা পূরণ করবে ইসরায়েল তা বোধগম্য নয়।

জানা গেছে, ইসরায়েলি যুদ্ধজাহাজ বাধা দেওয়ার চেষ্টা করছে। এ পরিস্থিতিতেই গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আজ বুধবার গাজার স্থানীয় সময় দুপুরে একটি সংবাদ সম্মেলন করবে। তাদের ক্রুরা ইসরায়েলি যুদ্ধজাহাজ লক্ষ্য করেছে বলেও জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ, আন্তর্জাতিক আইনজীবী এবং নৌবহর অংশগ্রহণকারীরা উপস্থিত থাকবেন। তারা ইসরায়েলের পদক্ষেপ এবং অবরোধের আইনি অবস্থা সম্পর্কে অবহিত করবেন।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

১০

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

১১

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১২

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১৩

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১৪

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১৫

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১৬

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৭

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৮

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৯

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X