কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৮:০৭ এএম
অনলাইন সংস্করণ

নতুন প্রধানমন্ত্রী হিসেবে আবারও লেকর্নুকে নিয়োগ দিলেন মাখোঁ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ আবারও সেবাস্তিয়ান লেকর্নুকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। শুক্রবার এলিসি প্রাসাদের এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করা হয়।

ঘোষণায় বলা হয়, প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মি. সেবাস্তিয়ান লেকর্নুকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন এবং তাকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন।

মাত্র কয়েক দিন আগেই লেকর্নু নিজের পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। কিন্তু চলমান রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে মাখোঁ তাকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনলেন।

ফ্রান্সে ২০২৪ সালের মাঝামাঝি অনুষ্ঠিত আকস্মিক সংসদ নির্বাচনের পর থেকে কোনো দলই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ইউরোপীয় নির্বাচনে দুর্বল পারফরম্যান্সের পর মাখোঁ এ নির্বাচন আহ্বান করেছিলেন, যেখানে তার দল দূর-ডানপন্থীদের কাছে বেশ কিছু আসন হারায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লেকর্নু বলেন, আমি দায়িত্ববোধ থেকে এই দায়িত্ব গ্রহণ করেছি। রাজনৈতিক সংকটের অবসান ঘটাতে হবে।

তিনি আরও বলেন, বছরের শেষ নাগাদ ফ্রান্সের বাজেট পাস করাতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। তার মতে, দেশের ভবিষ্যতের জন্য জনঅর্থনীতি পুনর্গঠনই এখন আমাদের প্রধান অগ্রাধিকার।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১০

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১১

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১২

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৪

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৫

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৬

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৭

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৮

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৯

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

২০
X