কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৮:০২ এএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০৯:১১ এএম
অনলাইন সংস্করণ

চীন বিশ্বকে জিম্মি করে রেখেছে : ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

চীন বিরল খনিজ রপ্তানিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে— এমন অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এই পদক্ষেপের মাধ্যমে চীন বিশ্বকে জিম্মি করে রেখেছে। খবর শাফাক নিউজের।

শুক্রবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে ট্রাম্প জানান, বেইজিং একাধিক দেশকে চিঠি পাঠিয়ে জানিয়েছে তারা বিরল খনিজ ও গুরুত্বপূর্ণ উপকরণ রপ্তানিতে সীমাবদ্ধতা আনবে। ট্রাম্প একে শত্রুতাপূর্ণ পদক্ষেপ বলে আখ্যা দেন এবং বলেন, এটি বিশ্বের ওপর চাপ সৃষ্টি করার এক ধরনের কৌশল।

তিনি আরও জানান, এই ঘটনার পর তিনি এপেক সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন।

ট্রাম্প বলেন, ‘আমাদেরও শক্তিশালী অবস্থান আছে, আমি তা এতদিন ব্যবহার করিনি— এবার করব।’

বিশ্বের ৭০ শতাংশের বেশি বিরল খনিজ চীন সরবরাহ করে, যা ইলেকট্রনিকস, বৈদ্যুতিক যানবাহন ও প্রতিরক্ষা শিল্পে অপরিহার্য। যুক্তরাষ্ট্র বিকল্প উৎস তৈরি করার চেষ্টা করছে, তবে তা এখনো সীমিত পর্যায়ে।

ট্রাম্পের বক্তব্য প্রকাশের পরই স্বর্ণের দাম বেড়ে যায় এবং বিশ্ববাজার ও তেলের দাম কমে যায়। বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনা আবারও যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্যযুদ্ধের আশঙ্কা বাড়িয়েছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১১

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১২

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৩

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৬

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৭

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৮

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৯

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

২০
X