স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

পুরুষ দ্বৈতের শেষ ষোলোতে বাংলাদেশের রিয়াদুল-তনয়

পুরুষ দ্বৈতের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন রিয়াদুল-তনয়। ছবি : সংগৃহীত
পুরুষ দ্বৈতের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন রিয়াদুল-তনয়। ছবি : সংগৃহীত

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজের পুরুষ দ্বৈতের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন রিয়াদুল ইসলাম ও তনয় সাহা জুটি।

শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সেরা ৩২- এর লড়াইয়ে ভারতের ভেংকট সানী নাগা-সাই প্রুধভি সারানাম জুটিকে সরাসরি ২১-৮ ও ২১-১৩ পয়েন্টের ব্যবধানে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন লাল-সবুজের প্রতিনিধিরা।

ভারতের প্রতিযোগিরা রিয়াদুল-তনয়ের সামনে দাঁড়াতেই পারেননি। আন্তর্জাতিক ব্যাডমিন্টন আসরে এটি তাদের সেরা সাফল্য। তৃতীয়বারের মতো কোনো আন্তর্জাতিক আসরে অংশ নিয়ে সেখানে নিজেদের সেরা সাফল্যকে স্পর্শ করতে পেরে দারুণ খুশি খুলনার ছেলে রিয়াদুল-তনয়। এই জয়ের মধ্য দিয়ে একটা প্রতিশোধ নেওয়া হলো তাদের। কদিন আগে ভারতীয় জুটির কাছে হেরেই বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন। এবার সেই ভারতকে হারিয়েই শেষ ষোলোতে উঠে এলেন।

ম্যাচশেষে তনয় সাহা বলেন, ‘আমরা পাঁচ বছর ধরে জুটি বেঁধে এক সঙ্গে খেলছি। আমাদের মধ্যে চমৎকার বোঝাপড়া। আমরা ধীরে ধীরে উন্নতি করছি। আমাদের সাফল্যের পেছনে রাজু স্যারের অবদান সবচেয়ে বেশি। আরও ধন্যবাদ দিতে চাই ইলোরা শাটলার একাডেমিকে। দিনাজপুরের এই একাডেমিটা বিশ্বমানের। এখানে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। সব মিলে সিরিজে আমরা প্রথম ম্যাচ জিতলাম। সামনে আরো অনেকদূর যেতে চাই।’

রিয়াদুল ইসলাম বলেন, ‘আগের দুটি আন্তর্জাতিক আসরে আমরা ভালো করতে পারিনি। কিন্তু আন্তর্জাতিক এই সিরিজ টুর্নামেন্টের শেষ ষোলাতে উঠতে পেরে ভীষণ আনন্দিত। আমাদের সামনে একটাই লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১০

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১১

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১২

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৩

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৪

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৫

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৬

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৭

ইতিহাসের এই দিনে

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

২০
X