রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০৯:২৬ পিএম
আপডেট : ২০ জুন ২০২৩, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

মুখের লালার মাধ্যমেই জানা যাবে অন্তঃসত্ত্বা কিনা

মুখের লালার মাধ্যমেই জানা যাবে অন্তঃসত্ত্বা কিনা

গর্ভধারণ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য নতুন এক পদ্ধতি চালু করেছে যুক্তরাজ্য। আর এ পদ্ধতি রীতিমতো সাড়া ফেলেছে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে। ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এ পদ্ধতির নাম দেওয়া হয়েছে স্যালিস্টিক প্রেগন্যান্সি টেস্ট। যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের প্রায় সব ওষুধের দোকানে মিলছে প্রেগন্যান্সি টেস্টের এই কিট।

জেরুজালেম-ভিত্তিক স্টার্ট-আপ স্যালিগনস্টিকস প্রেগন্যান্সি টেস্টের এই কিট তৈরি করেছে। সংস্থাটি বলছে, কোভিড টেস্টের কিট তৈরিতে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, প্রেগন্যান্সি টেস্টের কিটেও সেই প্রযুক্তি কাজে লাগানো হয়েছে। এ কিটের মাধ্যমে যে কোনো জায়গায়, যে কোনো সময় প্রেগন্যান্সি টেস্ট করা সম্ভব।

এ কিটে থার্মোমিটারের মতো একটি নলাকৃতি রয়েছে। সেটি ফোম দিয়ে মোড়ানো। থার্মোমিটারের মতো সেটি কিছুক্ষণ মুখে রাখতে হয়। এরপর মুখের লালা জমা হয় ফোমে। পরে ফোমটি একটি প্লাস্টিকের টিউবে রাখতে হয়। এরপর গর্ভবতী কি না, তা ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে জানা যায়।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বলছে, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের বাজারে গত বছর থেকে প্রবেশের অনুমোদন পেয়েছে প্রেগন্যান্সি টেস্টের এই কিট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X