কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি হলে গাজায় যা করতে চান এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ছবি : এএফপি
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ছবি : এএফপি

যুদ্ধবিরতির পর গাজা নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি তার পরিকল্পনার কথা জানান। শনিবার (১৮ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এরদোয়ান বলেন, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলে তুরস্ক সেখানে হাসপাতাল, স্কুল এববং অন্যান্য ক্ষতিগ্রস্ত স্থাপনা পুনঃনির্মাণ করবেন।

জার্মানির রাজধানী বার্লিন সফর থেকে ফেরার সময় বিমানে তিনি সাংবাদিকদের বলেন, ইসরায়েলের হামলায় যা কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে তা পুনরুদ্ধারের জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার তার সব নেবে তুরস্ক। তবে এজন্য গাজায় যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। যুদ্ধিবিরতি হলে এসব করবেন তারা।

স্থানীয় এক সংবাদমাধ্যমে এরদোয়ানকে উদ্ধৃত করে বলা হয়েছে, আমরা গাজার ক্ষতিগ্রস্ত স্থাপনা পুনঃনির্মাণে সর্বোচ্চ সহযোগিতা করব। সেখানকার ক্ষতিগ্রস্ত স্কুল, হাসপাতাল, পানি ও জ্বালানি সুবিধা সংবলিত স্থাপনাকে পুনরায় গড়ে তোলা হবে।

এর আগে বার্লিনে পা রেখে জার্মান চ্যান্সেলরকে তুলাধুনা করলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বলেন, হাসপাতালে ঢুকে গুলি করা অথবা শিশুদের হত্যা করার নজির সভ্য সমাজে নেই। এ জন্য এই অঞ্চলে ইহুদি, খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে কোনো বৈষম্য করা উচিত নয়। বলেন, তিনি সব ধর্মকেই সমানভাবে দেখেন।

জার্মানিতে ইহুদি বিদ্বেষ অবৈধ। কারণ এ দেশটিতেই ইহুদিরা গণহত্যার শিকার হন। এরদোয়ান মনে করেন, এ জন্যই জার্মানি স্বাধীনভাবে ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে কথা বলতে পারছে না। জার্মানির চ্যান্সেলর শলৎজের উদ্দেশে এরদোয়ান বলেন, জার্মানি ইসরায়েলের কাছে দায়বদ্ধ। কারণ তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। কিন্তু ইসরায়েলের প্রতি তুরস্কের কোনো দায় নেই। এ কারণে তারা প্রকাশ্যে যা খুশি তাই বলতে পারেন।

শুক্রবার বার্লিনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে গাজায় ইসরায়েলে যুদ্ধ নিয়ে সমালোচনা করায় এরদোয়ান জার্মানিতে পৌঁছানোর পর তোপের মুখে পড়েন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১০

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১১

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১২

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৩

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৪

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৫

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৬

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৭

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৮

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৯

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

২০
X