কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার কাছে ইউক্রেন আরও শহর হারাতে পারে : বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র সহায়তা না দিলে ইউক্রেন আরও শহর হারাতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস।

গতকাল শনিবার সেনাদের জীবন বাঁচাতে প্রধান পূর্বাঞ্চলীয় শহর আভদিভকা থেকে তাদের সরিয়ে নেয় ইউক্রেন। মার্কিন কংগ্রেস নতুন সামরিক সহায়তা না দেওয়ায় আভদিভকা যুদ্ধ ইউক্রেনের পরাজয় হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এমন পরিস্থিতিতে সাংবাদিকরা বাইডেনকে জিজ্ঞাসা করেন রাশিয়ার কাছে ইউক্রেনের আরও শহরের পতন হবে না, এ বিষয়ে তিনি নিশ্চিত কি না। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি নই। আমি নই। কেউ (নিশ্চিত) হতে পারবে না। অনেক কিছু ঝুঁকির মধ্যে আছে।’

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেন অস্ত্র ও গোলাবারুদের জন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের ওপর প্রায় পুরোপুরি নির্ভরশীল। এতদিন যুক্তরাষ্ট্র থেকে সহায়তা এলেও এখন ইউক্রেনকে নতুন করে সহায়তা দেওয়া নিয়ে মার্কিন ক্ষমতাসীন ও বিরোধী দল বিভক্ত হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র্রের সহায়তা ছাড়া যুদ্ধে বেশ বেকায়দায় পড়েছে জেলেনস্কি বাহিনী।

কয়েক মাস দেন-দরবার শেষে চলতি সপ্তাহের শুরুর দিকে ইউক্রেনের জন্য ৬০ বিলিয়ন মার্কিন ডলারসহ ৯৫ বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। এখন সেটি অনুমোদনের জন্য বিরোধী দল রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাঠানো হবে। তবে প্রতিনিধি পরিষদে এ সহায়তা বিল পাসের সম্ভাবনা খুব কম।

তবে বাইডেন বলেছেন, ইউক্রেনের সামরিক বাহিনীর গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে। এখন কিয়েভকে সহায়তা করতে অস্বীকার করা অযৌক্তিক ও অনৈতিক হবে। আমি তাদের প্রয়োজনীয় গোলাবারুদ দিতে লড়াই চালিয়ে যাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X