কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

রুশ হামলা থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন জেলেনস্কি

হামলায় বিধ্বস্ত একটি এলাকায় জেলেনস্কি। ছবি : রয়টার্স
হামলায় বিধ্বস্ত একটি এলাকায় জেলেনস্কি। ছবি : রয়টার্স

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর ক্ষুব্ধ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কারণ, জেলেনস্কির ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তের জেরেই দেশটিতে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছিল মস্কো। এরই মধ্যে তৃতীয় বছরে পা দিয়েছে সেই সংঘাত। অভিযোগ রয়েছে- যুদ্ধ থামাতে পশ্চিমাদের সঙ্গে আঁতাত করে বেশ কয়েকবারই পুতিনকে হত্যার পরিকল্পনা করে কিয়েভ। কিন্তু প্রতিবারই তা রুখে দিয়েছে রুশ গোয়েন্দারা। ইউক্রেনের পক্ষ থেকেও দাবি করা হয়- তারাও জেলেনস্কিকে হত্যার রুশ পরিকল্পনা নস্যাৎ করেছে। এমন বিতর্কের মধ্যেই এবার জেলেনস্কির গাড়ি বহরের খুব কাছে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের বন্দর নগরী ওডেশাকে লক্ষ্য করে বুধবার ক্ষেপণাস্ত্র হামলা চালায় মস্কো। ক্ষেপণাস্ত্রটি জেলেনস্কির কাছ থেকে মাত্র ১ হাজার ৫০০ ফুট দূরে পড়ে। সে সময় তার সঙ্গে ছিলেন গ্রিসের প্রধানমন্ত্রী ক্রায়াকোস মিসোতাকিস। হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। একটি সূত্র জানিয়েছে, দুই নেতার গাড়ি বহর হামলার তীব্রতা টের পেয়েছ এবং তারা ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখেছেন।

ইউক্রেনের নৌবাহিনীর একজন মুখপাত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত হওয়ার পাশাপাশি অনেকে আহত হয়েছেন। হামলায় জেলেনস্কি ও গ্রিসের প্রধানমন্ত্রী কেউই আহত হননি। তবে জেলেনস্কি জানিয়েছেন, তিনি ক্ষেপণাস্ত্র হামলার এতটাই কাছে ছিলেন, এটির শব্দ শুনতে পেয়েছেন।

হামলার বিষয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এ ধরনের হামলা প্রতিরোধে ভালো আকাশ প্রতিরক্ষা দরকার। এ জন্য অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য পশ্চিমা মিত্রদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। জেলেনস্কি বলেন, এ ধরনের ব্যবস্থা ছাড়া বেসামরিক জনগণকে রুশ আগ্রাসন থেকে বাঁচানো যাবে না।

এদিকে, দেশটির নৌবাহিনীর একজন মুখপাত্র সিএনএনকে জানান, ভয়াবহ ওই ক্ষেপণাস্ত্র হামলার আগে তিনি প্রেসিডেন্ট জেলেনস্কিকে শহরটি ঘুরিয়ে দেখিয়েছেন।

এর এক দিন আগে, কৃষ্ণসাগরে অবস্থানরত রুশ নৌবহরে হামলা চালায়েছিল ইউক্রেন। এতে সাতজন নিহত ও ছয়জন আহত হয়েছিলেন বলে জানিয়েছিল ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, নৌ ড্রোন ব্যবহার করে সের্গেই কোতোভ নামের জাহাজটিতে হামলা চালানো হয়েছে। এই জাহাজটির মূল্য হলো ৬ কোটি ৫০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৭০০ কোটি টাকারও বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১০

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১১

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১২

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৩

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৪

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

১৫

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, রহস্য উন্মোচন

১৬

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

১৭

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

১৮

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

১৯

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

২০
X