কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০২:৫২ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

সেনাবাহিনীতে নারীদের নিয়োগ বাধ্যতামূলক করছে ডেনমার্ক

ডেনমার্কের সেনাবাহিনীতে নারী সদস্যরা। ছবি : সংগৃহীত
ডেনমার্কের সেনাবাহিনীতে নারী সদস্যরা। ছবি : সংগৃহীত

সেনাবাহিনীতে প্রথমবারের মতো নারীদের নিয়োগ বাধ্যতামূলক করতে যাচ্ছে ডেনমার্ক। এ ছাড়া সেনাবাহিনীতে বাধ্যতামূলক কাজের সময়ও বাড়ানো পরিকল্পনা করছে দেশটি। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কেবল নারীদের নিয়োগ বাধ্যতামূলক নয়, ডেনমার্ক সামরিক খাতে তাদের ব্যয়ও বাড়াতে যাচ্ছে। দেশটি সামরিক খাতে ন্যাটোর লক্ষ্যমাত্রা পূরণে আগামী পাঁচ বছর তাদের বরাদ্দ বাড়িয়ে প্রায় ৬০০ কোটি ডলার করতে চাইছে।

ডেনমার্কে এখন কেবল পুরুষদের জন্য বাধ্যতামূলক নিয়োগের বিধান রয়েছে। তবে নারীরা স্বেচ্ছায় সেনাবাহিনীতে যোগ দিতে পারেন। দেশটির সরকার ২০২৬ সাল থেকে নারীদেরও সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিধান কার্যকর করতে চলেছে। এটি কার্যকর হলে নারীদের নিয়োগ বাধ্যতামূলক করার তালিকায় ইউরোপের তৃতীয় দেশ হবে ডেনমার্ক। এর আগে নরওয়ে ও সুইডেনও একই নিয়ম চালু করেছে।

বুধবার সেনাবাহিনীর নিয়োগ বিধিতে সংস্কার আনার পরিকল্পনার কথা জানিয়ে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেন, সরকার পুরোপুরি লিঙ্গ সমতা নিশ্চিত করতে চাইছে। তিনি বলেন, আমরা নিজেদের নতুন করে অস্ত্রশস্ত্রে সজ্জিত করছি মানে এই নয় যে আমরা যুদ্ধ চাই। আমরা আমরা এটি করছি কারণ আমরা যুদ্ধ এড়াতে চাই।

ডেনমার্কের সেনাবাহিনীতে এখন চার মাস বাধ্যতামূলক কাজ করতে হয়। তবে এ সময়সীমা বাড়িয়ে ১১ মাস করার পরিকল্পনা করছে দেশটির সরকার।

ডেনমার্কে গত বছর চার হাজার ৭০০ মানুষ সেনাবাহিনীতে যোগ দিয়েছে। এর মধ্যে ২৫ শতাংশ নারী রয়েছেন। তবে এ সংখ্যা ৫ হাজার করার পরিকল্পনা করছে দেশটি। ইউরোপের এ দেশে ৬০ লাখ জনসংখ্যা রয়েছেন। এর মধ্যে সেনাবাহিনীতে ২০ হাজার সক্রিয় সদস্য রয়েছেন। এ ছাড়া পেশাদার সেনা রয়েছেন প্রায় ৯ হাজার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর 

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

১০

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

১১

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

১২

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

১৩

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১৪

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১৫

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১৬

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৭

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১৮

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

২০
X