কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৪, ০৬:৪৫ পিএম
আপডেট : ২২ জুন ২০২৪, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ইতালি উপকূলে নৌকাডুবিতে আরও ১৪ অভিবাসীর মরদেহ উদ্ধার

কোস্টগার্ডের উদ্ধার অভিযান। ছবি : সংগৃহীত
কোস্টগার্ডের উদ্ধার অভিযান। ছবি : সংগৃহীত

ইতালি উপকূলে নৌকাডুবির ঘটনায় আরও ১৪ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির কোস্টগার্ড এ মরদেহ উদ্ধার করেছে।

শনিবার ( ২২ জুন) বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দক্ষিণ ক্যালাব্রিয়া অঞ্চল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় মোট ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে গত সোমবার (১৭ জুন) দাতব্য সংস্থা জানায়, অভিবাসীদের নিয়ে তুরস্ক থেকে যাত্রা করা নৌকাটিতে আগুন ধরে যায়। ফলে এটি ইতালির ক্যালব্রিয়ার প্রায় ২০০ কিলোমিটার পূর্বে ধ্বংস হয়ে যায়।

ইতালির কোস্টগার্ড জানিয়েছে, আজ দাতিলো ও করসি থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে উদ্ধার অভিযান শুরুর পর থেকে মোট ৩৪ জনের মরদেহের সন্ধান মিলেছে।

দাতব্য সংস্থার তথ্যমতে, নৌকাডুবির পর কোস্টগার্ড ১১ জনকে সমুদ্র থেকে জীবিত উদ্ধার করেছে। এ ঘটনায় এখনও ৬০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

বেঁচে যাওয়া ব্যক্তিদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক থেকে নৌকাটি যাত্রা করেছিল। এতে ইরান, সিরিয়া এবং ইরাকের অভিবাসীরা ছিলেন। যাত্রার আটদিন পর এটিতে আগুন লেগে যায়।

জাতিসংঘের তথ্যমতে, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ২৩ হাজারের বেশি অভিবাসী ভূমধ্যসাগরে মারা যাওয়া বা নিখোঁজ হওয়ার তথ্য নথিভুক্ত করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, ইতালি ও ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টক্সের বিমান অনুসন্ধান অভিযানে সহযোগিতা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X