কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

মুসলিম বিশ্বকে এক হওয়ার ডাক তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

গাজার আগ্রাসন যেন শেষ হচ্ছেই না। সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করা ইসরায়েলের এই আগ্রাসন নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। গাজা ও লেবাননের এই যুদ্ধ নিয়ে একেক দেশের একেক মতামত দেখা যায়। এরই মধ্যে গাজার এই আগ্রাসন নিয়ে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

এরদোয়ান মুসলিম প্রধান দেশগুলোকে একত্রিত হয়ে গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, এরদোয়ান জানান, তুরস্ক মুসলিম বিশ্বের পক্ষ থেকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি জানান, গাজা ও লেবাননের জনগণকে সাহায্য দিয়ে যাচ্ছে তার দেশে। ফিলিস্তিনিদের জন্য সর্বাধিক সাহায্য প্রদানকারী দেশগুলোর একটি তুরস্ক। সে সঙ্গে গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে আসছে দেশটি।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, তুরস্ক এর আগেও হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছে এবং এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে জনমত রয়েছে।

এরদোয়ানের গতকালের বক্তব্য ইসরায়েলের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার গুরুত্ব তুলে ধরে। গাজা ও লেবাননে চলমান সংঘাতকে কেন্দ্র করে এই আহ্বান নতুন করে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X