কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০৩:২১ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

৪০ সেকেন্ডে তিন প্রশ্ন, ভারতীয়র মার্কিন ভিসা আবেদন প্রত্যাখ্যান

ভিসার আবেদন প্রত্যাখ্যান ও দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত
ভিসার আবেদন প্রত্যাখ্যান ও দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত

মার্কিন ভিসা নিয়ে প্রায়ই জটিলতার মুখে পড়ছেন ভারতীয়রা। দেশটিতে গণহারে ভারতীয়দের ভিসা বাতিল করা হচ্ছে। এবার ভিসার আবেদন করে বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এক ভারতীয়। মাত্র ৪০ সেকেন্ডে তিন প্রশ্ন করা হয়েছে ওই ভারতীকে। এরপর তার ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লি মার্কিন দূতাবাসে এক ভারতীয় যুবকের ট্যুরিস্ট ভিসা আবেদন মাত্র ৪০ সেকেন্ডের সাক্ষাৎকারে নাকচ করে দিয়েছে। রেডিট ব্যবহারকারী ওই যুবক তার অভিজ্ঞতা শেয়ার করে জানান, ভিসা অফিসার মাত্র তিনটি প্রশ্ন করে তাকে ফেরত পাঠান। প্রশ্নগুলো ছিল : মার্কিন যাত্রার উদ্দেশ্য, আন্তর্জাতিক ভ্রমণের ইতিহাস এবং যুক্তরাষ্ট্রে কোনো পরিবার বা বন্ধু আছে কি না।

জবাবে তিনি ফ্লোরিডায় বেড়ানোর ইচ্ছার কথা জানান। এছাড়া বিদেশ ভ্রমণের কোনো রেকর্ড না থাকা এবং ফ্লোরিডায় তার গার্লফ্রেন্ড থাকার কথা জানান। কিন্তু এই সততার ফল হয় বিপরীত। ভিসা অফিসার ২১৪(বি) ধারা উল্লেখ করে প্রত্যাখ্যানের সিদ্ধান্ত জানান। এ ধারায় ইঙ্গিত করে আবেদনকারী তার দেশে ফেরার প্রবল ইচ্ছা প্রমাণে ব্যর্থ হয়েছেন।

রেডিটে পরামর্শ চাইতে গিয়ে এক ব্যবহারকারী লিখেন, আপনার কেসটি আদর্শ প্রত্যাখ্যানের উদাহরণ। পশ্চিমা দেশে ভ্রমণের অভিজ্ঞতা নেই, অন্যদিকে যুক্তরাষ্ট্রে গার্লফ্রেন্ড থাকা সেখানে থাকার ইচ্ছাকে শক্তিশালী করে। আরেকজন মন্তব্যে করেন, গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা হয়নি ধরে নিয়ে অফিসার ভাবতে পারেন, আপনি ওভার স্টে করবেন।

মার্কিন অভিবাসন আইনের ২১৪(বি) ধারা অনুযায়ী, ভিসা প্রত্যাখ্যানের প্রধান কারণ হলো আবেদনকারীর অ-অভিবাসী মনোভাব প্রমাণে ব্যর্থতা। বিশেষজ্ঞদের মতে, ভারতের সঙ্গে শক্তিশালী বন্ধন (স্থায়ী চাকরি, সম্পত্তি, পরিবারের দায়িত্ব) দেখাতে পারলে পুনরায় আবেদনের সুযোগ থাকলেও পরিস্থিতিতে বড় পরিবর্তন ছাড়া সাফল্য কঠিন।

প্রতিবেদনে বলা হয়েছে, যুবকের এখন চ্যালেঞ্জ হলো নতুন করে চাকরি, ব্যাংক ব্যালেন্স বা পারিবারিক বন্ধনের মতো প্রমাণ জোগাড় করা। মার্কিন দূতাবাস সূত্রে জানানো হয়েছে, একবার প্রত্যাখ্যাত হলে পরবর্তীতে একই উত্তর পেতে পারেন আবেদনকারী, যদি তথ্যাদিতে উল্লেখযোগ্য পরিবর্তন না থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় দায়িত্বে বিরোধীদল, উপনেতার নেতৃত্বে সরকারি হিসাব কমিটি গঠন

‘প্যাসেঞ্জার’ অ্যাপে মিলবে বাসভাড়া ও রুটের তথ্য

উত্তর আমেরিকায় সেরা ক্রিটিকস অ্যাওয়ার্ড পেল ‘মানুষের বাগান’

সালমানের ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে উত্তাল নেটপাড়া

মেসি কি ভাঙতে পারবেন জাস্ট ফন্টেইনের সেই রেকর্ড?

ফ্রান্স-মরক্কো ম্যাচ পরিচালনায় ৫ রেফারির সবাই আর্জেন্টিনার

বগুড়ায় যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস

পরিপত্র জারি / গাড়ি কেনা বন্ধ, সরকারি টাকায় বিদেশ ভ্রমণ নয়

‘শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে পুলিশকে ইচ্ছেমতো ব্যবহার করেছেন’ 

৩৩ লাখ টাকার সেতুতে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে ৫ গ্রামের মানুষ

১০

পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব উঠছে মন্ত্রিসভায়, সর্বোচ্চ-সর্বনিম্ন বেতনে বড় পরিবর্তন

১১

উত্তাল সাগরে ট্রলারডুবি: ১৬ জেলে উদ্ধার, ট্রলারসহ নিখোঁজ ২

১২

আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প

১৩

আর্জেন্টিনার বিপক্ষে রেফারিং নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য, ভাইরাল বক্তব্য কি সত্যি সালাহর?

১৪

দেশে বর্তমানে কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র চালু নেই: জ্বালানিমন্ত্রী

১৫

গাড়ির স্টিয়ারিং হাতেই প্রাণ গেল কনস্টেবলের

১৬

ভারী বৃষ্টিতে সিলেটে বন্যা ও পাহাড়ধসের শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৭

মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা

১৮

ওসমানী মেডিকেলে রোগীর স্বজনদের সঙ্গে সংঘর্ষ: ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

১৯

বাংলাদেশি ভেবে পুশইন, এক বছর পর দেশে ফিরলেন চার ভারতীয়

২০
X