কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

উত্তপ্ত পরিস্থিতিতে কাশ্মীরে তিন ভারতীয় সৈন্য নিহত

ভারতীয় সেনাদের প্যারেডের এক মুহূর্তে। ছবি : সংগৃহীত
ভারতীয় সেনাদের প্যারেডের এক মুহূর্তে। ছবি : সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে প্রাণহানির ঘটনা ঘটেছে। ভারতের নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীর একটি গাড়ি গিরিখাতে পড়ে তিন সৈন্য নিহত হয়েছেন।

রোববার (৪ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে রামবান জেলার ব্যাটারি চশমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, জম্মু থেকে শ্রীনগরগামী সেনাবাহিনীর গাড়িবহরের একটি যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৭০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিন সৈন্য—অমিত কুমার, সুজীত কুমার ও মান বাহাদুর।

ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানায়, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযানে নামে সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ, রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা। এখনো পর্যন্ত আরও কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, দুর্ঘটনাকবলিত সেনাবাহিনীর গাড়ির ধ্বংসাবশেষ খাদে ছড়িয়ে রয়েছে, পাশে পড়ে আছে নিহতদের মরদেহ ও কিছু সরকারি নথিপত্র।

উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগেই ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হন ২৬ জন নিরীহ পর্যটক। ভারত এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে দাবি করেছে, হামলাটি প্রতিবেশী দেশের মদদেই সংগঠিত হয়েছে। যদিও ভারতের হাতে এর সুস্পষ্ট কোনো প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি।

এই ঘটনার পর থেকে ভারত-পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দারা বাঙ্কার সংস্কার ও জরুরি প্রস্তুতি নিতে শুরু করেছেন। উভয় দেশই সীমান্তে সেনা ও অস্ত্রের উপস্থিতি বাড়াচ্ছে, যা দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা জোরদার করছে।

কাশ্মীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনেও। বিশ্লেষকরা বলছেন, সীমান্তের সাম্প্রতিক দুর্ঘটনা হোক বা সন্ত্রাসী হামলা—সবই এই অঞ্চলের অস্থির বাস্তবতা ও বিপজ্জনক উত্তেজনারই প্রতিফলন।

সূত্র : পিটিআই

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১০

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১১

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১২

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৪

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৫

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৬

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৭

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৮

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৯

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

২০
X