কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৫, ০৮:১৭ পিএম
আপডেট : ১৩ মে ২০২৫, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

কাশ্মীর সমস্যা সমাধানের প্রস্তাব ট্রাম্পের, কী বলছে ভারত?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সক্রিয় কূটনৈতিক তৎপরতায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির একদিন পরই, কাশ্মীর ইস্যুতে এক ঐতিহাসিক মন্তব্য করে বসেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই দীর্ঘকালীন বিরোধের সমাধানে মধ্যস্থতার জন্য প্রস্তুত এবং এই পুরোনো সমস্যার স্থায়ী সমাধান খুঁজে বের করতে কাজ করবে।

কাশ্মীর নিয়ে ট্রাম্পের এমন প্রস্তাবকে পাকিস্তান স্বাগত জানালেও নিশ্চুপ ছিল ভারত। তবে মঙ্গলবার এ বিষয়ে মুখ খুললেন ভারতের পররাষ্ট্র সচিব রণধীর জয়সওয়াল। কাশ্মীর ইস্যুতে ভারত সরকারের অবস্থান আবারও স্পষ্ট করলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডাকা এক সংবাদ সম্মেলনে জয়সওয়ালকে প্রশ্ন করা হয়- ‘কাশ্মীর ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন। এ বিষয়ে সরকারের অবস্থান কী?’ জাবাবে পররাষ্ট্র সচিব বলেন, কাশ্মীর একটি দ্বিপাক্ষিক ইস্যু ছিল, দ্বিপাক্ষিক ইস্যু আছে এবং থাকবে।

মার্কিন প্রেসিডেন্টের চাপে পড়ে যুদ্ধবিরতিতে বাধ্য হয়েছে ভারত?—এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ৭ মে, অপারেশন সিঁদুরের শুরু থেকে ১০ মে, সংঘর্ষবিরতি ঘোষণা পর্যন্ত আমেরিকা এবং ভারতের নেতৃত্বের মধ্যে নিয়মিতভাবে কথা হয়েছে। তৎকালীন উদ্ভুত সামরিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বারবার। কিন্তু কোনো আলোচনায় ব্যবসায়িক চাপের কথা উঠে আসেনি।

উল্লেখ্য, রোববার (১১ মে) সকালে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমি গর্বিত যে যুক্তরাষ্ট্র এই ঐতিহাসিক ও বীরত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে সহায়তা করতে পেরেছে। ভারত ও পাকিস্তানের শক্তিশালী নেতৃত্ব যুদ্ধবিরতি ঘোষণার মাধ্যমে লাখো নিরীহ মানুষের প্রাণ রক্ষা পেয়েছে।’

ট্রাম্প আরও লেখেন, যদিও এটা নিয়ে সরাসরি আলোচনা হয়নি, আমি ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে যাচ্ছি এবং আমি চেষ্টা করব কাশ্মীর নিয়ে—‘হাজার বছরের পুরোনো সমস্যার’ একটি সমাধানে পৌঁছাতে।

কাশ্মীর সমস্যার সমাধানে ট্রাম্পের এমন আগ্রহ প্রকাশের পর উৎসাহ দেখায় পাকিস্তান। তবে ভারত সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। অনেকে মনে করছেন, ট্রাম্পের এমন অবস্থানে হয়ত চাপে পড়বে ভারত। সত্যিই যদি ট্রাম্প এমনটা চিন্তা করে থাকেন তবে তা হয়ত কাশ্মীরের স্বাধীনতার পথও খুলতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১১

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১২

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৩

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৪

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৫

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৬

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৭

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৮

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৯

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

২০
X