কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২ এএম
অনলাইন সংস্করণ

দুটি পানিপুরি কম দেওয়ায় রাস্তা অবরোধ করলেন নারী

রাস্তায় অবরোধে নারী। ছবি : সংগৃহীত
রাস্তায় অবরোধে নারী। ছবি : সংগৃহীত

নানা কারণে সড়ক অবরোধের চিত্র এখন স্বাভাবিক ঘটনা। সরকার বা কর্তৃপক্ষের কাছে দাবি আদায়ে বিভিন্ন সময়ে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন এমন পথ বেছে নেন। তবে এবার ঘটেছে বিচিত্র ঘটনা। দুটি পানিপুরি কম দেওয়ায় সড়ক অবরোধ করেছেন এক নারী।

সম্প্রতি গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গোলগাপ্পা বা পানিপুরি কম দেওয়ায় সড়ক অবরোধ করেছেন এক নারী। তার দাবি, ২০ টাকার বিনিময়ে ছয়টা পুরি পাওয়ার কথা থাকলেও তিনি পেয়েছেন মাত্র চারটি। এ জন্য সড়ক অবরোধ করেন তিনি। বিচিত্র এ ঘটনা ঘটেছে ভারতের গুজরাটের ভাদোদারা এলাকায়।

গালফ নিউজ জানিয়েছে, চোখের সামনে প্রতারণা হচ্ছে ভেবে ওই নারী রাস্তার মাঝখানে বসে পড়েন এবং জোর গলায় দাবি করেন, ২০ টাকায় ৬টা পুরি চাই — তার কম হলে চলবে না! তার এমন আচরণে পথচারীরা প্রথমে অবাক হয়ে যান। এমনকি তারা মোবাইলে ভিডিও করতে শুরু করেন। এ সময় তার অবরোধের কারণে যানজট লেগে যায়, গাড়িচালকরা ওই নারীকে এড়িয়ে চলতে বাধ্য হন।

পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। তখনই ঘটনাটি আরও নাটকীয় রূপ নেয় — ওই নারী কেঁদে ফেলেন এবং অনড়ভাবে নিজের দাবি জারি রাখেন। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলা এই ‘গোলগাপ্পা আন্দোলন’ শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে শেষ হয়। তাকে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, শেষ পর্যন্ত ওই নারীকে সরিয়ে দেওয়া হলেও তিনি তার চাহিদামতো পুরি পেয়েছেন কিনা তা জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১০

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১১

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১২

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৩

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৪

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৬

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৭

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৮

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৯

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

২০
X