কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

গুপ্তচরবৃত্তির দায়ে কাতারে ৮ ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কাতারে গুপ্তচরবৃত্তির দায়ে ভারতীয় নৌবাহিনীর সাবেক আট কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন একটি আদালত। কাতারি আদালতের এমন রায়ে শোক জানিয়ে ভারতীয় নাগরিকদের মুক্ত করতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ভারত সরকার। খবর হিন্দুস্তান টাইমসের।

সাজাপ্রাপ্ত এসব ভারতীয় নাগরিক আল দাহরা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসালটেন্সি সার্ভিসেসে কাজ করতেন। বেসরকারি এই প্রতিষ্ঠানটি কাতারের সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা সংস্থার সদস্যদের প্রশিক্ষণ দিয়ে থাকে।

গত বছরের আগস্টে এই আট ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করে কাতার কর্তৃপক্ষ। এরপর থেকে তারা কারাগারেই আছেন। বেশ কয়েকবার তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। তবে ঠিক কোন অভিযোগে এসব ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে, তা নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি কাতার বা ভারত। তবে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস বলেছে, তাদের গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।

এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আল দাহরা কোম্পানির আট ভারতীয় কর্মচারী জড়িত এমন একটি মামলার রায় দিয়েছেন কাতারের ফার্স্ট ইনস্ট্যান্স কোর্ট। তাদের মৃত্যুদণ্ডের এই রায়ে গভীরভাবে শোকাহত। বিস্তারিত রায়ের জন্য আমরা অপেক্ষা করছি।

সাজাপ্রাপ্ত ভারতীয়দের পরিবার ও আইনি দলের সঙ্গে যোগাযোগ রাখছে ভারতীয় কর্তৃপক্ষ। সব ধরনের আইনি উপায় বিবেচনা করা হচ্ছে। বিশেষ গুরুত্ব দিয়েই বিষয়টি দেখা হচ্ছে। নিবিড়ভাবে বিষয়টি নজরদারি করা হচ্ছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব ভারতীয় নাগরিককে সব ধরনের কূটনৈতিক ও আইনি সহায়তা দেওয়া হবে। মামলার রায়টি কাতারি কর্তৃপক্ষের কাছে তোলা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X