কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে সেরে ফেরার পথেই প্রাণ গেল নবদম্পতির!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিয়ে সেরে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল নবদম্পতির। এসময় গাড়িতে তাদের সঙ্গে আরও কয়েকজন আত্মীয়স্বজন ছিলেন। দুর্ঘটনায় প্রাণ হারান তারাও।

কনের বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার মুখে পড়ে গাড়িটি। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কায় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির ভেতরেই আটকে থাকা নবদম্পতিসহ মৃত্যু হয় পাঁচজনের।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, রোববার ছত্তীসগঢ়ের বোলুদাতে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটিকে ধাক্কা মারে। দুর্ঘটনার পরই ট্রাক ফেলে রেখে পালান চালক। গাড়িটি পামগড় থেকে আকালতারায় ফিরছিল। পাকারিয়া জঙ্গলের কাছে গাড়িটি দুর্ঘটনার মুখে পড়ে। জঙ্গল এলাকা হওয়ায় রাস্তা ফাঁকা ছিল। ফলে আহত অবস্থাতে দীর্ঘক্ষণ পড়েছিলেন গাড়ির আরোহীরা। এরপরই তাদের মৃত্যু হয়। পুলিশ আরও জানায়, ওই পথে যাওয়া কোনো গাড়ির চালক এই দুর্ঘটনার কথা পুলিশকে জানান। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশের একটি দল পৌঁছায়।

পুলিশের এক কর্মকর্তা বলেন, সংঘর্ষ এতটাই জোরে হয়েছিল, গাড়িতে আগুন ধরে গিয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে আরোহীদের উদ্ধারের চেষ্টা করে। কিন্তু গাড়িটি এমনভাবে দুমড়ে গিয়েছিল যে, গ্যাসকাটার এনে গাড়ির দরজা কেটে বের করা হয় আরোহীদের। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা পাঁচজনকেই মৃত বলে ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অল্প বয়সে চুল পেকে যাওয়ার প্রধান ৪ কারণ

ময়মনসিংহে মন্দিরে তালা ভেঙে প্রতিমা ভাঙচুর

পলাশ হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

শিশুশ্রম নিজের ঘর থেকে বন্ধ করতে হবে: শ্রমমন্ত্রী

অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

জামিন পেলেন ‘গরিবের ডাক্তার’ মিশু

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের 

ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর

চলমান তাপপ্রবাহ কমবে কি না, জানাল আবহাওয়া অফিস

‘সুখকর নয়’ জাপানের সঙ্গে ব্রাজিলের শেষবারের স্মৃতি

১০

কুড়িগ্রামে পানিবন্দি ২০ গ্রামের মানুষ

১১

রাবিতে ছাত্রদলের সিট দখলে ছাত্রশিবিরের মানববন্ধন 

১২

অভিনেত্রীর পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ, নির্মাতা বলছেন ভিন্ন কথা

১৩

বিশ্বসেরা ব্র্যান্ড থেকে বাংলাদেশের শিক্ষা: একবিংশ শতাব্দীর উন্নয়নের নতুন পাঠ

১৪

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানি না হন : নরসিংদী জেলা প্রশাসক

১৫

সোনালী ব্যাংক ও ল্যাবএইডের মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি

১৬

কবে কোথায় হতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী আলোচনা? 

১৭

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৮

স্বেচ্ছাসেবক দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল 

১৯

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

২০
X