কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয় বিজ্ঞানীকে ফাঁসালেন পাকিস্তানি নারী, হাতালেন মিসাইলের তথ্য

ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) বিজ্ঞানী প্রদীপ কুরুলকার। ছবি : সংগৃহীত
ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) বিজ্ঞানী প্রদীপ কুরুলকার। ছবি : সংগৃহীত

পাকিস্তানের এক নারী গুপ্তচরের প্রেমে মজে ভারতীয় ক্ষেপণাস্ত্র নিয়ে গোপন তথ্য পাচারের অভিযোগ উঠেছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) এক বিজ্ঞানীর বিরুদ্ধে। অভিযুক্ত ওই বিজ্ঞানীর নাম প্রদীপ কুরুলকার। তিনি পুনেতে ডিআরডিওর একটি ল্যাবরেটরিতে পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

চলতি বছরের ৩ মে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এবার তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এ অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাতে গতকাল শনিবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির খবরে বলা হয়, প্রদীপ কুরুলকার জারা দাশগুপ্ত নামে এক পাকিস্তানি গোয়েন্দার প্রেমে পড়েন। ২০২২ সালের জুন মাস থেকে প্রদীপের সঙ্গে তার যোগাযোগ শুরু হয়। চলে একই বছরের ডিসেম্বর মাস পর্যন্ত।

জারা দাশগুপ্তের সঙ্গে চ্যাটিংয়ের সময় অন্যান্য গোপন প্রতিরক্ষা প্রকল্পের পাশাপাশি ভারতীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সম্পর্কেও প্রদীপ তাকে তথ্য দিয়েছিলেন বলে চার্জশিটে বলা হয়েছে। তার বিরুদ্ধে গত সপ্তাহে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে মহারাষ্ট্র পুলিশের অ্যান্টি টেররিজম স্কোয়াড (এটিএস)।

চার্জশিটে এটিএস উল্লেখ করেছে, প্রদীপ কুরুলকার ও জারা দাশগুপ্ত হোয়াটসঅ্যাপের পাশাপাশি ভয়েস ও ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতেন। নিজেকে যুক্তরাজ্যের সফটওয়্যার প্রকৌশলী হিসেবে পরিচয় দেওয়া জারা দাশগুপ্ত ‘অশ্লীল বার্তা ও ভিডিও’ পাঠিয়ে প্রদীপ কুরুলকারের সঙ্গে বন্ধুত্ব করেন। তবে তদন্তের সময় জারার আইপি ঠিকানা পাকিস্তানে শনাক্ত হয়েছে।

পাকিস্তানি এই গোয়েন্দা এজেন্ট ভারতের ব্রাহ্মোস লঞ্চার, ড্রোন, ইউসিভি, অগ্নিমিসাইল লঞ্চার ও মিলিটারি ব্রিজিং সিস্টেমসহ অন্যান্য গোপন ও সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন বলেও এতে বলা হয়েছে। এ ছাড়া জারা দাশগুপ্তের সঙ্গে সারফেস-টু-এয়ার মিসাইল (এসএএম), ড্রোন, ব্রহ্মোস ও অগ্নিমিসাইল লঞ্চার এবং ইউসিভিসহ বিভিন্ন প্রকল্প সম্পর্কে কথাও বলেছেন বিজ্ঞানী প্রদীপ কুরুলকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X