শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০২:৩৩ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

টমেটো বিক্রি করে এক মাসেই কোটিপতি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

টমেটো বিক্রি করে মাত্র এক মাসে কোটিপতি বনে গেছেন এক কৃষক। অথচ তিনি যে মাসে কোটিপতি হয়েছেন তার আগের মাসেও দাম না থাকায় প্রচুর টমেটো ফেলে দিতে হয়েছিল।

সম্প্রতি ভারতের মহারাষ্ট্রে এ ঘটনাটি ঘটেছে। দেশটিতে টমেটোর দাম যেন আকাশচুম্বী। আর সেই সুযোগ কাজে লাগিয়েছেন তিনি।

গত ১১ জুন থেকে ১৮ জুলাইয়ের মধ্যে টমেটো বিক্রি করে ঈশ্বর গায়কর (৩৬) নামে এক কৃষক প্রায় ৩ কোটি রুপি আয় করেছেন। তার বাড়ি মহারাষ্ট্র রাজ্যের পুনেতে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআইকে তিনি জানান, মে মাসে দাম কম থাকায় প্রচুর পরিমাণ টমেটো ফেলে দেন তিনি। তখন চাষের জমি ছিল এক একর। পরে খামারের উদ্যোগ অব্যাহত রাখতে তিনি পরিশ্রম চালিয়ে যান ও আবাদের পরিমাণ বাড়ান। পরে ১২ একর জমিতে টমেটোর চাষ করেন।

গায়কর জানান, গত ১১ জুন থেকে ১৮ জুলাই তিনি ১৮ হাজার ক্রেট (প্রতি ক্রেটে ২০ কেজি) টমেটো বিক্রি করেছেন। তিনি সর্বোচ্চ প্রতি কেজি টমেটোর দাম পেয়েছেন ১১০ রুপি। এসব টমেটো তিনি স্থানীয় নারায়ণগাঁ বাজারে বিক্রি করেন।

তিনি জানান, গত মে মাসে তাকে প্রতি কেজি টমেটো বিক্রি করতে হয়েছে মাত্র আড়াই রুপিতে। খরচ না পোষায় তিনি অনেক টমেটোই ফেলে দেন।

এটাই তার প্রথম লোকসান নয়। এর আগেও ২০২১ সালে টমেটো চাষ করে তিনি ১৫ থেকে ১৬ লাখ রুপি লোকসান করেছিলেন। গত বছরও তিনি খুবই সামান্য লাভ পেয়েছিলেন।

গায়কর বলেন, ‘এত লোকসানের পরও আমি থেমে থাকিনি। খামারে উৎপাদন বাড়িয়েছি।’

তার ধারণা, সেখানে আরও চার হাজার ক্রেট টমেটো রয়েছে। খামারে থাকা অবশিষ্ট টমেটো বিক্রি করে আরও ৫০ লাখ রুপি কামানোর আশা গায়করের।

নারায়ণগাঁ বাজারের টমেটো ব্যবসায়ী আকাশ রায় বলেন, তার ব্যবসার বয়স ১৫ বছর। কিন্তু টমেটোর এমন আকাশচুম্বী দাম এর আগে তিনি কখনো দেখেননি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনীতি নয়: ডা. জাহিদ

ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

যমুনার পানি বৃদ্ধি: আমনের বীজতলা তলিয়ে বিপাকে কৃষক

আই হ্যাভ এ প্ল্যান: লেবারের নতুন নেতা অ্যান্ডি বার্নহাম

বগুড়ায় পরীক্ষা শুরুর ২২ মিনিট পর প্রশ্ন বিতরণ, এসিল্যান্ড প্রত্যাহার

কারাগারের দেয়াল টপকে পালালেন আসামি

শিশুর পা মুচড়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার

সুব্রত বাইনের ‘সেকেন্ড ইন কমান্ড’ বাপ্পি গ্রেপ্তার

আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার

১০

ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে পা পিছলে পর্যটকের মৃত্যু

১১

মিটফোর্ড বিতর্কের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতককে হারালেন জবি ছাত্রদল নেতা 

১২

কক্সবাজার সৈকতে হঠাৎ আঘাত হানল টর্নেডো

১৩

কোন জার্সি পরে ফাইনালে খেলবে আর্জেন্টিনা?

১৪

টিউবওয়েলের পানি পান করে একজনের মৃত্যু, ডায়রিয়ায় আক্রান্ত অর্ধশতাধিক 

১৫

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

১৬

তাবিজের প্রলোভনে নারীকে ধর্ষণের চেষ্টা, জামায়াত নেতা গ্রেপ্তার

১৭

রেলওয়ের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডিএসএ সদর

১৮

যেভাবে ফাইনালের ভেন্যুতে নেওয়া হবে বিশ্বকাপ ট্রফি

১৯

চুরির অভিযোগ, শাস্তি হিসেবে যুবককে পড়তে হলো ১শ রাকাত নামাজ

২০
X