কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৫ এএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩১ এএম
অনলাইন সংস্করণ

২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

২৩ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। ছবি : সংগৃহীত
২৩ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। ছবি : সংগৃহীত

বিভিন্ন সময়ে আটক ২৩ বাংলাদেশিসহ ২৭৮ বন্দিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাজ্যের অভিবাসন বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, অভিবাসীরা অভিবাসন অপরাধে কারাভোগের পর রাজ্যের পেকান নেনাস বন্দিশিবির থেকে গত এক সপ্তাহে সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআইএ-১ এবং কেএলআইএ টার্মিনাল-২-এর পাশাপাশি জোহর বাহরুর স্টুলাং লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে দেশে ফিরে যান।

তাদের মধ্যে ২৩ বাংলাদেশি, ২৩০ জন ইন্দোনেশিয়ার, ১৭ জন পাকিস্তানি, ৬ জন ভারতীয়, একজন শ্রীলঙ্কার এবং একজন সিঙ্গাপুরের নাগরিকসহ ২৭৮ অভিবাসী রয়েছেন।

মালয়েশিয়ার অভিবাসন আইন এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধে সাজা পান এসব প্রবাসী। সাজা শেষে তাদের নিজ নিজ দেশের দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই সম্পন্ন হওয়ার পর আকাশ ও স্থলপথে অভিবাসীদের নিজ খরচে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

একই সঙ্গে তারা যেন ফের মালয়েশিয়ায় প্রবেশে করতে না পারেন, সে জন্য তাদের কালো তালিকাভুক্ত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

উত্তরবঙ্গের শিল্পায়ন ও বাজার সম্প্রসারণে দেশবন্ধু গ্রুপের কার্যক্রম জোরদার

জামায়াত এমপির প্রকল্প বরাদ্দে স্বজনপ্রীতির অভিযোগ

ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প

চট্টগ্রামে গ্যাস পাইপলাইন ফেটে আগুন

আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন ঘানার সেই তান্ত্রিক

গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে শিশু জেরিন

বিশ্বকাপ থেকে বিদায়ের পরই স্কটল্যান্ড কোচের পদত্যাগ

ঝড়-বজ্রপাতের আগে এই ৫ কাজ করতে ভুলবেন না

পদ্মার চরে আটকে পড়া লঞ্চের ৮৫ যাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

১০

১০ জেলায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি

১১

কুমিল্লার প্রথম নারী ডিসি হলেন রোজী আক্তার

১২

খোলা আকাশই একমাত্র ছাদ, ১৪ দিন ধ‌রে শূন্যরেখায় তিন যুবক‌

১৩

ঢাকা বিভাগীয় কমিশনার হলেন মনিরুজ্জামান মিঞা

১৪

সিলেটের নতুন ডিসি রেজা হাসান

১৫

নকআউট উত্তেজনা শুরু  / এক নজরে শেষ ৩২-এ কে কার মুখোমুখি

১৬

জুলাই থেকে শিক্ষক নিয়োগ শুরু: শিক্ষামন্ত্রী

১৭

ঋণ পরিশোধের সময় স্বেচ্ছায় অতিরিক্ত দান কি সুদ?

১৮

গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৯

ভাইভা দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

২০
X