মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
মো. মনিরুজ্জামান, মালয়েশিয়া
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশি সাংবাদিক অপহরণের অভিযোগে মালয়েশিয়ার পুলিশ কর্মকর্তা বরখাস্ত 

কুয়ালালামপুর পুলিশপ্রধান আলাউদ্দিন আব্দুল মজিদ। ছবি : সংগৃহীত
কুয়ালালামপুর পুলিশপ্রধান আলাউদ্দিন আব্দুল মজিদ। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় এক বাংলাদেশি সাংবাদিককে অপহরণের অভিযোগে সন্দেহভাজন তিন পুলিশ কর্মকর্তার একজনকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়াও তদন্ত শেষে অন্য দুই কর্মকর্তার বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) পুলিশ কন্টিনজেন্ট সদর দপ্তরে এ তথ্য জানিয়েছেন কুয়ালালামপুর পুলিশপ্রধান আলাউদ্দিন আব্দুল মজিদ।

পুলিশের উদ্ধৃতি দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, গত ৭ নভেম্বর এই অপহরণের ঘটনা ঘটে। তিন দিন পর ৯ নভেম্বর তাকে ছেড়ে দেওয়া হয়।

অপহৃত সাংবাদিক একটি আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করতেন। পাশাপাশি মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাও করতেন তিনি। তবে নিরাপত্তার স্বার্থে তার নাম প্রকাশ করেনি পুলিশ।

বিবৃতিতে সেলাঙ্গর রাজ্যের পুলিশ প্রধান দাতুক হুসেইন ওমর খান বলেন, থানায় দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১০ নভেম্বর রাতে ক্লাং উপত্যকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছে। তবে তদন্তের স্বার্থে ওই বাংলাদেশির নামও প্রকাশ করেনি পুলিশ। গ্রেপ্তারকৃত তাদের দুদিনের জন্য রিমান্ড নেওয়া হয়।

ভুক্তভোগী ওই সাংবাদিক সংবাদমাধ্যমকে জানান, মানি লন্ডারিং ও সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশি কর্মীদের সাথে প্রতারণা নিয়ে কাজ করায় তাকে অপহরণ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে সোমবার (১৩ নভেম্বর) এক বাংলাদেশি সাংবাদিককে অপহরণের অভিযোগে স্থানীয় তিন সরকারি কর্মকর্তাসহ ছয়জনকে গ্রেপ্তারের তথ্য জানায় দেশটির পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১০

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১১

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১২

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৪

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৫

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৬

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৭

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৮

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৯

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

২০
X