কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ০৯:০৯ এএম
অনলাইন সংস্করণ

চার জাহাজে হামলার দাবি ইয়েমেনিদের

হুতিদের হামলায় ডুবতে থাকা জাহাজ। পুরোনো ছবি
হুতিদের হামলায় ডুবতে থাকা জাহাজ। পুরোনো ছবি

দুই সাগরে চার জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। শুক্রবার (২৮ জুন) তারা এসব জাহাজকে নিশানা করে পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। শনিবার (২৯ জুন) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হুতিরা জানিয়েছে, লোহিত সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি পণ্যবোঝাই জাহাজে হামলা চালানো হয়েছে। এ ছাড়া ভূমধ্যসাগরে আরও তিনটি জাহাজকে নিশানা করা হয়েছে বলেও জানিয়েছে গোষ্ঠীটি। এসব জাহাজে অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে এক বিবৃতিতে বলেন, ডেলোনিক্স নামের একটি তেলবাহী ট্যাংকারে তারা ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। এ ক্ষেপণাস্ত্রটি জাহাজে সরাসরি আঘাত হেনেছে।

মার্কিন জাহাজ চলাচল নজরদারি করা প্রতিষ্ঠান জানিয়েছে, ইয়েমেনেরে হোদেইদাহ বন্দর থেকে ১৫০ ন্যটিক্যাল মাইল উত্তর পশ্চিমে একটি জাহাজে হামলা চালানো হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সারি বলেন, এ ছাড়া লোহিত সাগরে লোয়ানিস নামের একটি জাহাজ এবং ভূমধ্যসাগরে ওয়ালের ট্যাংকার ও জোহানেস মিয়ারস্ক জাহাজে হামলা চালানো হয়েছে।

মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ৫০টির বেশি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা।

হুতিদের হামলার জবাবে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে একটি টহল জোট গঠন করে যুক্তরাষ্ট্র। এই জোট গঠন করেও ইরানপন্থি যোদ্ধাদের থামাতে না পেরে ইয়েমেনে হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী। তবে হামলা করেও এখন পর্যন্ত তাদের থামাতে পারেনি পশ্চিমারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X